ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউনেস্কো থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর বিরুদ্ধে ইসরায়েলবিরোধী অবস্থানের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগ তুলে ইউনেস্কো থেকে নিজেদের প্রত্যাহার করেছে দেশটি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে একটি পর্যবেক্ষণ মিশন স্থাপন করা হবে। এর মধ্য দিয়ে ইউনেস্কোতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকে বাদ দেওয়া হবে।

ইউনেস্কো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া জাতিসংঘ পরিবার ও জোটবদ্ধতার ক্ষতি। ইউনেস্কো বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। যেমন- সিরিয়ার পালমিরা ও যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন।

চলতি বছর মে মাসে ইউনেস্কোর নির্বাহী পরিষদে অনুমোদন পাওয়া এক প্রস্তাবে ইসরায়েলের বিরুদ্ধে জেরুজালেমের স্বাতন্ত্র্য ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী,জেরুজালেমের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতিকে ধ্বংসের পথে ঠেলছে জায়নবাদী ওই দেশ। প্রস্তাবে ইসরায়েলের বিরুদ্ধে অনৈতিকভাবে জেরুজালেম ও গাজা অধিগ্রহণ করে রাখার অভিযোগ তোলা হয়েছে।

ইউনেস্কোর নির্বাহী বোর্ডে পাস হওয়া ওই প্রস্তাবকে ‘আন্তর্জাতিক আইনের জয়’ বলে উল্লেখ করেছেন ফিলিস্তিনি নেতারা। বিপরীতে ইসরায়েল বলছে, এটি ‘ইউনেস্কোর অপ্রয়োজনীয় রাজনৈতিক’ কর্মকাণ্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউনেস্কো থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭