ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সামরিক সম্পর্ক ভালো: ম্যাটিস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলা সত্ত্বেও ন্যাটোর অংশীদার এ দু’দেশের সামরিক বাহিনী ভালভাবেই একসঙ্গে কাজ করে যাচ্ছে। বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এ কথা বলেন। খবর এএফপি’র। ফ্লোরিডায় একটি সামরিক সদরদপ্তর পরিদর্শনকালে ম্যাটিস সাংবাদিকদের বলেন, ‘আমরা অনেক ঘনিষ্ট সহযোগিতা, ভাল যোগাযোগ ও সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক আলোচনা বজায় রেখেছি। এক্ষেত্রে কূটনৈতিক বিরোধের কোন প্রভাব পড়েনি।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা তুরস্কের সামরিক বাহিনীর সাথে ভালভাবে কাজ করে যাচ্ছি।’ গত বছরের ব্যর্থ সামরিক অভ্যত্থানে অভিযুক্ত গ্রুপের সাথে সম্পর্ক থাকার অভিযোগে আমেরিকান কনস্যুলেটে চাকুরি করা এক তুর্কি নাগরিককে গ্রেফতার করায় গত সপ্তাহে এ দু’দেশ কূটনৈতিক বিরোধে জড়িয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তুরস্কে তাদের মিশনে অভিবাসী নন এমন ব্যক্তির ভিসা ইস্যু করা বন্ধ করে দেয়। এরপরই যুক্তরাষ্ট্রে তুরস্কের মিশন এ ব্যাপারে অনুরূপ পদক্ষেপ গ্রহণ করে। তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু পারস্পরিক বিতর্কিত ভিসা সার্ভিস নিয়ে আলোচনা করতে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম এ সংকট ওয়াশিংটন ও আঙ্কারার মাঝে দেখা দেয়ার পর থেকে এই প্রথম তারা কথা বললেন।

মঙ্গলবার পেন্টগণ মুখপাত্র জানান, এ কূটনৈতিক বিরোধ ন্যাটো বা তুরস্কের সাথে মার্কিন সামরিক সম্পর্কের ওপর কোন প্রভাব ফেলেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সামরিক সম্পর্ক ভালো: ম্যাটিস

আপডেট সময় ০৯:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭