ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রয়াত স্ত্রীকে নিয়ে আলভীর মন্তব্য, নোংরা খেলা বললেন তিশা

আকাশ বিনোদন ডেস্ক :

স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর পর প্রথম দিকে শোক আর আবেগের কথা বলেছিলেন অভিনেতা যাহের আলভী। কিন্তু অল্প সময়ের মধ্যেই বদলে গেছে তার বক্তব্যের সুর। এবার প্রয়াত স্ত্রী ইকরার বিরুদ্ধেই নানা অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনরা।

অনেকের মতে, একজন প্রয়াত মানুষের বিরুদ্ধে এভাবে অভিযোগ তোলা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।

শুক্রবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে যাহের আলভী দাবি করেন, তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরার সিগারেট, গাঁজা ও মদ্যপান করতেন। সেই সঙ্গে ইকরার অন্য এক জায়গায় বিয়ের কথাও উল্লেখ করেন আলভী।

নিজের মৃত স্ত্রীকে ঘিরে এমন অভিযোগ তোলার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের মুখে পড়েছেন যাহের আলভী।

এর মধ্যে অভিনেত্রী রিমু রোজা খন্দকারের একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী তাসনুভা তিশা লিখেন, ‘আমি মনে করি, এখনই সময় এসেছে আলভীর উচিত যিনি আমাদের মাঝে নেই, তার সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করা। তার উচিত সেই নারীর প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখা, যিনি তার সন্তানের মা।’

এরপর আলভী-তিথির প্রসঙ্গ টেনে তিশা আরো লেখেন, ‘এখন তারা খুব নোংরা খেলা খেলছে। এখনই এটা বন্ধ করা উচিত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রয়াত স্ত্রীকে নিয়ে আলভীর মন্তব্য, নোংরা খেলা বললেন তিশা

আপডেট সময় ০৬:৩৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬