ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতিসংঘের প্রতিবেদনে রোহিঙ্গাদের ওপর বর্বরতা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনীর ভয়াবহ বর্বরতার বিবরণ তুলে ধরেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। বুধবার রাতে এই পরিষদের সদর দপ্তর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সেদেশের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ঘরবাড়ি, ক্ষেতের ফসল ও গ্রাম জ্বালিয়ে দিয়ে সেখানকার অন্তত পাঁচ লাখ মুসলমানকে দেশছাড়া করেছে।

এসব মানুষ যাতে আর তাদের ভিটেমাটিতে ফিরে যেতে না পারে সেজন্য তাদের কপর্দকশূন্য করে ফেলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত এক মাসেরও বেশি সময়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে ৬৫টি সাক্ষাৎকারের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এতে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে বলা হয়েছে, গত ২৫ আগস্ট মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার জন্য রোহিঙ্গাদের দায়ী করা হলেও তাদের বিরুদ্ধে উৎখাত অভিযান শুরু হয় ২৫ আগস্টেরও আগে। এ থেকে বোঝা যায়, গোটা বিষয়টি আগে থেকেই সাজানো ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতিসংঘের প্রতিবেদনে রোহিঙ্গাদের ওপর বর্বরতা

আপডেট সময় ০৯:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭