ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

নিজের জ্বালানো আগুনেই ছারখার হবেন ট্রাম্প: পিয়ংইয়ং

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘যুদ্ধের মশাল জ্বালিয়েছেন’, এবার তিনি ‘সেই আগুনে পুড়ে ছারখার’ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বুধবার তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে একটি রুশ গণমাধ্যম। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোরিয়ান পেনিনসুলাতে উত্তেজনা চলছে। চলতি বছরে উত্তর কোরিয়া ছয়টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে একটি হাইড্রোজেন বোমার পরীক্ষা ছিল। উত্তর কোরিয়া হুমকি দিয়ে আসছে, দেশটি এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রস্তুত করতে সামর্থ রাখে যেটা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়িয়ে নিয়ে গিয়ে পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের কাছে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাই ইয়ং হো বলেন, তার দেশের পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে, তাই এ নিয়ে কোনো ছাড় নেই। রাই ইয়ং হো বলেন, ‘জাতিসংঘে ট্রাম্প তার আক্রমণাত্মক ও কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের মাধ্যমে যুদ্ধের মশাল জ্বালিয়ে দিয়েছেন, আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এখন আমাদেরকে পাল্টা জবাব দিতে হবে এবং সেটা কথা নয় আগুনের গোলায়।’

কিম জং উনের এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা প্রায় আমাদের যাত্রার শেষ গন্তব্যে পৌঁছেছি এবং সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে ক্ষমতার ভারসাম্যে চলে আসা।’ দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের ছাড় না দেওয়ার কথা ঘোষণা করে তিনি বলেন, ‘আমাদের মূল বিষয় হলো- পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনায় বসতে আমরা সম্মত নই।’

উল্লেখ্য, এর আগে জাতিসংঘে দেওয়া ট্রাম্পের বক্তব্যকে ‘কুকুরের ঘেউ ঘেউ’ বলেছিলেন রাই ইয়ং এবং মার্কিন প্রেসিডেন্টকে ‘শয়তান প্রেসিডেন্ট’ (প্রেসিডেন্ট এভিল) বলেছিলেন হো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

নিজের জ্বালানো আগুনেই ছারখার হবেন ট্রাম্প: পিয়ংইয়ং

আপডেট সময় ০৯:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭