ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিপুল পরিমাণ জাল টাকাসহ কারবারী চক্রের সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

বিপুল পরিমাণ জাল টাকাসহ কারবারী চক্রের সদস্য নাইমুল ইসলাম ইশান (১৯) ও তার সহযোগী কেফায়েত উল্লাহ (১৯) কে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানাধীন ডলিপাড়া বাদলদী এলাকার একটি ভবনের ৪র্থ তলায় অভিযান চালিয়ে জালনোট কারবারী চক্রের সদস্য নাইমুল ইসলাম ইশান (১৯) ও কেফায়েত উল্লাহ (১৯)-কে গ্রেফতার করে র‍্যাব-৩।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৫০০ টাকা মূল্যমানের জাল নোট-৫০০৫টি এবং জালটাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ-১টি, লেজার প্রিন্টিং ডায়েস-২টি, প্রিন্টার-১টি ও স্মার্টফোন-৩টি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে তা ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করছেন তারা।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে এসব প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিপুল পরিমাণ জাল টাকাসহ কারবারী চক্রের সদস্য গ্রেফতার

আপডেট সময় ১১:৪২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬