ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিশার বিরুদ্ধে শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই

আকাশ বিনোদন ডেস্ক :

ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ-এ অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ দিয়েছেন অভিনেত্রী সামিয়া অথই। বুধবার সন্ধ্যায় সংগঠনটির কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি।

সামিয়া অথই বলেন, ‘গতকাল শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশে আমি লিখিত অভিযোগ গিয়েছে। বিষয়টি এখন তারাই দেখবে। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছি আমি তার বিচার চেয়েছি।’

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে এই সপ্তাহে কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা করা হবে। দুই পক্ষের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে এসে সামিয়া অথই অভিযোগ করেন, মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং চলাকালে তাকে চড় মেরেছেন তানজিন তিশা। অথই বলেন, “সিনের মধ্যেই আমাকে চড় মেরে গাল ফুলিয়ে দিয়েছেন। এমনকি আমার চোখও ফুলে গেছে।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন তানজিন তিশা। তার দাবি, দৃশ্যের প্রয়োজনেই চড়টি মারা হয়েছে। এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

সামিয়া অথইয়ের দাবি, চিত্রনাট্য অনুযায়ী ওই দৃশ্যে তিশাকে নয়, বরং তাকেই তিশাকে একটি চড় মারার কথা ছিল। তিনি সেই অনুযায়ী চড় মারার পর তিশা তাকে একাধিকবার চড় মারেন, যা চিত্রনাট্যে ছিল না।

অন্যদিকে তানজিন তিশা বলেন, “আমি পুরোপুরি আমার চরিত্র অনুযায়ী অভিনয় করেছি। এখানে আমি একজন বিশেষ চাহিদাসম্পন্ন চরিত্রে অভিনয় করেছি। স্ক্রিপ্টে যতটুকু ছিল, ততটুকুই করেছি-চরিত্রের বাইরে কিছু করিনি।”

বুধবার রাতে নাটকের নির্মাতাসহ পুরো টিমকে নিয়ে ফেসবুক লাইভে আসেন তিশা। সেখানে উপস্থিত সবাই ঘটনার জন্য সামিয়া অথইকেই দায়ী করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তিশার বিরুদ্ধে শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই

আপডেট সময় ০৮:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬