ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার নেপথ্যে কী?

আকাশ বিনোদন ডেস্ক : 

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় শুটিংয়ের কাজে নেপালে ছিলেন এ অভিনেতা। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি।

পোস্টে আলভী জানান, তিনি এখন নেপালে শুটিং করছেন। খবরটি শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছেন, ফিরে এসে সবার সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

এদিকে স্ত্রীর মৃত্যুর ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়ে। ঘটনার এক দিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জাহের আলভী। সেখানে তিনি লিখেছিলেন, ‘ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না।’

সেই পোস্টের মন্তব্যের ঘরে ইকরাও তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আলভীর করা ওই পোস্টে ইকরার মন্তব্য, ‘অভিনন্দন! ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মিলে না। ভুল স্বীকার করতে পারলা! আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাটছ কেন!’

সাম্প্রতিক সময়ে অভিনেতা আলভী ও তার স্ত্রীর এই পোস্ট ও মন্তব্যকে ঘিরেই নেটিজেনদের মাঝে নানা জল্পনার সৃষ্টি হয়েছে। এসবের প্রেক্ষিতে শোনা যাচ্ছে, দাম্পত্য জীবনে তাদের মনোমালিন্য চলছিল।

উল্লেখ্য, ২০১০ সালে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। তাদের ঘরে একটি পুত্রসন্তান আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার নেপথ্যে কী?

আপডেট সময় ০৯:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬