ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ল্যাপটপের ব্যাটারি চার্জ করা যাবে তার ছাড়াই

অাকাশ আইসিটি ডেস্ক:

তার ছাড়া ব্যাটারি চার্জ করা যাবে এমন ল্যাপটপ কম্পিউটার এনেছে ডেল। ‘ডেল লেটিটিউড ৭২৮৫’ মডেলের এই ল্যাপটপের চার্জ হবে তার ছাড়াই। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে এমন ল্যাপটপ তৈরির ঘোষণা দিয়েছিল ডেল। সেটি বাজারে ছাড়া হলো গত বুধবার।

প্রাথমিকভাবে এর দাম ধরা হয়েছে ১ হাজার ২০০ ডলার এবং এতে রয়েছে ইন্টেল কোর আই৫-৭ ওয়াই ৫৪ প্রসেসর, ৮ গিগাবাইট রম এবং ১২৮ গিগাবাইট এসএসডিসহ চমকপ্রদ কিছু হার্ডওয়্যার। এতে ২৮৮০x১৯২০ পিক্সেল রেজল্যুশনের ১২.৩ ইঞ্চি পর্দা রয়েছে। এ ছাড়া ল্যাপটপটিতে রয়েছে ‘উইন্ডোজ হ্যালো’ সমর্থনযোগ্য একটি ফ্রন্ট ক্যামেরা। যার মাধ্যমে ব্যবহারকারী নিজের মুখচ্ছবি ব্যবহার করে কম্পিউটারে সাইন ইন করতে পারবে।

অ্যাপলের ম্যাকবুকের মতোই এই ডেল ল্যাপটপে রয়েছে দুটি থান্ডারবোল্ট ৩ ইউএসবি-সি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট, সিম কার্ড স্লট এবং একটি হেডফোন জ্যাক। এর চার্জিং পদ্ধতি প্রস্তাবিত গ্যালাক্সি এস ৮ ফোনের মতোই। অর্থাৎ ল্যাপটপটিকে চার্জ করতে একে প্রথমে চার্জিং ম্যাটের ওপর স্থাপন করতে হবে। ডেল লেটিটিউড ৭২৮৫ নামের এই হাইব্রিড ল্যাপটপে তার ছাড়াই ৩০-ওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা যাবে, যা একটি ল্যাপটপ চার্জের জন্য যথেষ্ট। ল্যাপটপটির জন্য অবশ্য ব্যবহারকারীকে আলাদাভাবে একটি তারহীন চার্জিং কি-বোর্ড এবং চার্জিং ম্যাট কিনতে হবে। যার জন্য অতিরিক্ত আরও ৫৫৫ ডলার খরচ করতে হবে। ল্যাপটপটি কি-বোর্ডের সঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গেই চার্জিং ম্যাট প্রথমে ট্যাবলেটটিকে এবং এরপর কি-বোর্ডকে চার্জ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ল্যাপটপের ব্যাটারি চার্জ করা যাবে তার ছাড়াই

আপডেট সময় ১২:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭