ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নৌপরিবহন অধিদপ্তর নৌশুমারির জন্য প্রকল্প গ্রহণ করেছে

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌপরিবহন অধিদপ্তর নৌশুমারির জন্য ‘ন্যাশনাল শিপস এন্ড মেকানাইজড বোট ডাটাবেইজ ম্যানেজমেন্ট এন্ড ক্যাপাসিটি বিল্ডিং’ প্রকল্প গ্রহণ করেছে। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন অধিদপ্তরের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে এ তথ্য জানানো হয়। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।

এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নৌযানের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা হ্রাস করতে নৌযানে রিভার্সিবল গিয়ার (পিছনের দিকে যাওয়ার) সংযোজনের কার্যক্রম অব্যাহত এবং এ বিষয়ে মালিকদের উদ্বুদ্ধ করতে সভায় গুরুত্ব আরোপ করা হয়। সভায় জানানো হয় যে, চলতি বছরের সেপ্টেম্বরে ২১৮টি নৌযানে রিভার্সিবল গিয়ার সংযোজন করা হয়েছে।

দুর্ঘটনা হ্রাসে স্পিডবোট নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। আরিচা-নগরকান্দায় ১৮টি এবং পটুয়াখালীতে আটটি স্পিডবোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। মাওয়া-কাওড়াকান্দি এলাকায় ২৭৬টি স্পিডবোটের নিবন্ধনের কার্যক্রম চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নৌপরিবহন অধিদপ্তর নৌশুমারির জন্য প্রকল্প গ্রহণ করেছে

আপডেট সময় ০৪:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭