ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রাক্তন স্বামীর নির্যাতন, আঘাতের চিহ্ন দেখিয়ে বিচার চাইলেন মডেল

আকাশ বিনোদন ডেস্ক :

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী। সামাজিকমাধ্যমে শরীরে আঘাতের চিহ্নের ছবি প্রকাশ করে তিনি বিচার দাবি করেছেন। পাশাপাশি থানায় মামলা দায়েরের কথা জানিয়েছেন এই মডেল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি তাকে মারধর করা হয়। ইকরার অভিযোগ, তার প্রাক্তন স্বামী দীর্ঘ সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে ছুরি দিয়ে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

সম্প্রতি সামাজিকমাধ্যমে আঘাতের চিহ্ন এবং এফআইআরের কপি শেয়ার করে ইকরা জানান, অনেক দিন ধরে তিনি এই নির্যাতন সহ্য করে আসছিলেন। তবে আর নীরব না থেকে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, ‘নীরবতা অপরাধীকে রক্ষা করে, ভুক্তভোগীকে নয়।’

এক পোস্টে তিনি লেখেন, ‘আল্লাহ সব অন্যায় ও অশ্রু সম্পর্কে অবগত।’ সূরা ইব্রাহিমের একটি আয়াত উল্লেখ করে ইকরা বলেন, ‘জালেমরা যা করে আল্লাহ তা থেকে গাফেল নন। অত্যাচার শক্তির নয়, বরং ভীরুতার পরিচয়।’ ন্যায়বিচার প্রত্যাশা করে সব নারীর নিরাপত্তা ও সাহসের জন্য দোয়া চান মডেল ইকরা।

তবে পরে সেই পোস্ট সরিয়ে ফেলেন তিনি। বর্তমানে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্টটি আর নেই। এ বিষয়ে আলাদা করে কোনো ব্যাখ্যা দেননি ইকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাক্তন স্বামীর নির্যাতন, আঘাতের চিহ্ন দেখিয়ে বিচার চাইলেন মডেল

আপডেট সময় ০২:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬