ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ফারুকের অভিমত

আকাশ স্পোর্টস ডেস্ক : 

গত সপ্তাহে দায়িত্বগ্রহণের পর আজ সোমবার দেশের সব ফেডারেশনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৈঠকে বিসিবি’র পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারুক আহমেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজন।

জাতীয় ক্রীড়া পরিষদে বৈঠক শেষের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ফারুক আহমেদ বলেন, ‘আমি আসলে ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করতে এসেছি। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। তিনি একজন খেলোয়াড় মনের মানুষ।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রী সভা শুরু করেছেন অত্যন্ত চমৎকারভাবে। তিনি আমাদের মাঠ ও ক্রীড়া উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেছেন। স্কুল-কলেজের কারিকুলামে খেলাধুলা এবং ক্রীড়া শিক্ষকদের বিষয়েও মনোযোগ দেবেন। দেশের ৫২টি ফেডারেশনের সমস্যার প্রতি তিনি খেয়াল রেখেছেন, নোট নিয়েছেন, আশা করি এসব নিয়ে কার্যক্রম হবে।’

ফারুক বলেন, ‘আমি আরও প্রস্তাব দিয়েছি, ভবিষ্যতে এই ধরনের বৈঠকগুলো পাঁচটি করে ফেডারেশন নিয়ে করলে আরও বিস্তারিত আলোচনা সম্ভব হবে, যা সবার জন্য লাভজনক হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ফারুকের অভিমত

আপডেট সময় ০৪:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬