ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিজাব পরিহিত ছবি পোস্ট করে যে বার্তা দিলেন পিয়া জান্নাতুল

আকাশ বিনোদন ডেস্ক : 

দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী পিয়া জান্নাতুল। নতুন করে ফের আলোচনায় তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে ব্যক্তিত্ব, বিশ্বাস ও ধর্মচর্চা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন পিয়া।

পোস্টে পিয়া লেখেন, ‘আমার একাধিক পরিচয় আছে— আমি ফ্যাশন মডেল, আমি আইনজীবী। আধুনিকভাবে চিন্তা করি, নিজের অবস্থান স্পষ্টভাবে বলি। একই সঙ্গে নিজের ধর্ম ও বিশ্বাসকে সম্মান করি— এটা আলাদা কিছু না, এটা আমার ব্যক্তিত্বেরই অংশ।’

শেয়ার করা ছবিটি দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের উল্লেখ করে তিনি লেখেন, ‘আজ দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের একটি ছবি শেয়ার করলাম। ইবাদত আমার কাছে শুধু অনুভূতি না, দায়িত্ব এবং চর্চা।’

সব মানুষ, ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান বজায় রাখার কথা উল্লেখ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার বা যেকোনো মানুষের কোনো কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে— সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সবসময় থাকে— সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।’

পোস্টের শেষাংশে সবাইকে তিনি রমজানের শুভেচ্ছা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হিজাব পরিহিত ছবি পোস্ট করে যে বার্তা দিলেন পিয়া জান্নাতুল

আপডেট সময় ০৭:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬