ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩১ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

আত্মগোপনে থাকার ৩১ বছর পর ফুফাতো বোন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শফি উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রংপুরের বদরগঞ্জ এলাকা থেকে র‌্যাব-১৩ তাকে গ্রেফতার করে।

শুক্রবার রংপুর র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী তথ্যটি নিশ্চিত করেন। গ্রেফতারের পর তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, শফি উদ্দিনের বাড়ি মিঠাপুকুর উপজেলার খামার কুর্শা গ্রামে। সে কফিল উদ্দিনের ছেলে। ১৯৯৫ সালে জমি-জমাসংক্রান্ত বিরোধের জেরে শফি উদ্দিন তার ফুফাতো বোনকে খুন করে। এ নিয়ে মিঠাপুকুর থানায় মামলা হলে পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি শফি উদ্দিনের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। হত্যাকাণ্ডের পর থেকে আসামি শফি উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে বদরগঞ্জ উপজেলায় বসবাস করতে থাকে।

সম্প্রতি আদালতের রায় বাস্তবায়নে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি অবগত হয়ে র‌্যাব-১৩ বৃহস্পতিবার বদরগঞ্জে অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি শফিকে গ্রেফতার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩১ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

আপডেট সময় ১১:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬