ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেক্সিকোতে কারাগারে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লিওনের একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সংঘর্ষ থামাতে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন রাজ্যের নিরাপত্তা কর্মী আলদো ফ্যাসি।

এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, মন্টেরি শহরের বাইরের ক্যাডেরিতা নামক ওই কারাগারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দেখা দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কারাকর্মী ও অন্য কয়েদিদের রক্ষা করতে কঠোর ব্যবস্থা নেয়। আলদো ফ্যাসি বলেন, সত্যিকার অর্থেই কতজন লোক মারা গেছে কিংবা নিরাপত্তা বাহিনীর অভিযানে কতজন মারা গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে এবিসি নিউজের প্রতিবেদনে ফ্যাসির বরাত দিয়ে বলা হয়েছে, গত সোমবার রাতে কারাগারটিতে অপরাধী দলের লোকদের মধ্যে একটির সদস্যরা প্রতিবাদ করতে শুরু করলে সমস্যার সূত্রপাত হয়। ওই দলের প্রতিবাদ মিলিয়ে যাওয়ার পর মঙ্গলবার ভোরে দলগুলোর মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং এক কয়েদি নিহত হওয়ার পর তার লাশ পুড়িয়ে ফেলা হয়। দাঙ্গাকারীরা কারারক্ষীদের জিম্মি করে রাখে এবং কারাগারের ছাদে নিয়ে গিয়ে তাদের পেটায়। এ সময় পুলিশ কারাগারের ভিতরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে প্রায় দেড়শ কয়েদি তাদের ওপর হামলা চালায়।

‘প্রাণঘাতী’ শক্তি ব্যবহারের সিদ্ধান্ত না নিলে আরো অনেকের মৃত্যু হতো বলে দাবি করেছেন ফ্যাসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেক্সিকোতে কারাগারে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১৩

আপডেট সময় ০১:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭