ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

বিশ্বকাপ বিতর্কে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন সালাউদ্দিন

আকাশ স্পোর্টস ডেস্ক :

আইসিসি ওয়ার্ল্ড কাজ ঘিরে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে তৈরি হওয়া বিতর্ক নতুন করে উসকে দিলেন মোহাম্মদ সালাউদ্দিন। ভারতের মাটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোর কারণে এবারের আসরে নেই বাংলাদেশ দল। বিষয়টি নিয়ে শুরুর দিক থেকেই নানা বক্তব্য ও পাল্টা বক্তব্যে তৈরি হয় বিভ্রান্তি।

বিশ্বকাপ শুরুর আগে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছিলেন, বাংলাদেশের বিশ্বকাপে না খেলা সরকারের সিদ্ধান্ত। তবে পরে তিনি বক্তব্য পরিবর্তন করে জানান, এটি সরকারের নয়; বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের যৌথ সিদ্ধান্ত ছিল।

শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,‘উনি খাড়ার ওপর এভাবে মিথ্যা কথা বলবেন, এটা আমি ভাবতেও পারিনি। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো? উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন। এটা আমরা মেনে নিতে পারছি না।’

তিনি আরও বলেন,‘আমি জানি, আমার দুইজন খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন তারা কোথায় ছিল জানি না। আমরা তাদের ‘অদম্য কাপ’ টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। একটা দলকে এক সেকেন্ডে নষ্ট করে দেওয়া হয়েছে।’

এর আগে ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আসিফ নজরুল বলেছিলেন,‘কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়েরা। তারা দেশের ক্রিকেটের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্য আত্মত্যাগ করেছে।’

বিশ্বকাপ ইস্যুতে সরকারের অবস্থান, বিসিবির ভূমিকা এবং খেলোয়াড়দের সিদ্ধান্ত সব মিলিয়ে পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। তবে সালাউদ্দিনের এই মন্তব্য নতুন করে বিতর্ককে সামনে নিয়ে এলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

বিশ্বকাপ বিতর্কে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন সালাউদ্দিন

আপডেট সময় ০৩:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬