ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা ব্রাজিলে গ্রেফতারের পর বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট্রে সোপর্দ গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার

বাংলাদেশকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা ব্যানার্জি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশে যেভাবে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তা দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মমতা বলেন, কয়েকদিন আগেই বাংলাদেশের সংসদ নির্বাচন হয়েছে। প্রত্যেকে ভেবেছিল হয়ত সহিংসতা হবে, গন্ডগোল হবে। কিন্তু সেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এক্ষেত্রে কমিশনের কাছে এটা খুবই লজ্জাজনক বিষয়। এটা তাদের দেখে শেখা উচিত।

ভারতের নির্বাচন কমিশনকে তুঘলকি কমিশন হিসেবে আখ্যায়িত করে মমতার অভিযোগ, ‘আপনাদের এই থ্রেট কালচার পুরো গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে বুলডোজ করে দিয়েছে। এটা গণতন্ত্রকে খতম করার একটা চক্রান্ত। এমনকি রাজতন্ত্রেও এটা হয়নি।’

সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের আরও চারটি রাজ্যে এই বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে দেশটির নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে মমতা বলেন, ‘আমি জীবনে অনেক কমিশন দেখেছি, কিন্তু এরকম তুঘলকি কমিশন আমি আর আগে কখনো দেখিনি। যিনি একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘এরা ভারতের গণতন্ত্রকে ধ্বংস করছে। এরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজ করতে চাইছে, প্রত্যেকটি রাজ্যের বিষয়েই হস্তক্ষেপ করছে। দেশের সংস্কৃতির ওপর তারা হুমকি হয়ে দেখা দিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান

বাংলাদেশকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা ব্যানার্জি

আপডেট সময় ১০:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬