ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমিশা প্যাটেলের নামে গ্রেফতারি পরোয়ানা, ‘সস্তা প্রচার’ বললেন অভিনেত্রী

আকাশ বিনোদন ডেস্ক :

লিউড অভিনেতা রাজপাল যাদবের পর এবার আইনি জটিলতায় নাম জড়াল ‌‌‘গদর ২’ খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেলের। ২০১৭ সালের একটি পুরোনো চেক জালিয়াতি ও চুক্তি ভঙ্গের মামলায় মোরাদাবাদ আদালত আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজিরা না দেওয়ায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনাটি ২০১৭ সালের নভেম্বর মাসের। অভিযোগকারী ইভেন্ট অর্গানাইজার পবন ভার্মার দাবি, একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশা প্যাটেলকে ১৪ লাখ ৫০ হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়েছিল। পাশাপাশি তার থাকা-খাওয়ার সমস্ত ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু অভিযোগ, অভিনেত্রী শেষ মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত হননি।

পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পবন ভার্মার দাবি অনুযায়ী, আমিশা নগদে ১০ লাখ টাকা ফেরত দেন। তবে বাকি সাড়ে ৪ লাখ টাকার যে চেকটি তিনি দিয়েছিলেন, সেটি ব্যাংকে জমা দিতে গেলে বাউন্স করে। এই অভিযোগেই আদালতের দ্বারস্থ হন পবন।

গ্রেফতারি পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়তেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন আমিশা। তিনি পুরো বিষয়টিকেই ‘ভিত্তিহীন’ এবং ‘সস্তা প্রচার পাওয়ার চেষ্টা’ বলে অভিহিত করেছেন।

আমিশা তার বিবৃতিতে বলেন, এটি অনেক পুরোনো একটি বিষয়। পবন ভার্মা নামক ওই ব্যক্তি অনেক বছর আগেই একটি সেটেলমেন্ট ডিড সই করেছিলেন এবং চুক্তিমতো সমস্ত টাকা বুঝে পেয়েছিলেন। তা সত্ত্বেও তিনি মিথ্যা অভিযোগ এনে মামলা চালিয়ে যাচ্ছেন। আমার আইনজীবীরা ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার পাল্টা মামলা শুরু করছেন। আমি এই ধরনের মিথ্যাচারের চেয়ে নিজের কাজেই বেশি মনোযোগ দিতে চাই।

বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার ওপর ক্ষুব্ধ। আদালতের মতে, আইনি প্রক্রিয়াকে অবজ্ঞা করার কারণেই এই জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। বর্তমানে অভিনেত্রী তার আইনজীবীদের মাধ্যমে এই আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী

আমিশা প্যাটেলের নামে গ্রেফতারি পরোয়ানা, ‘সস্তা প্রচার’ বললেন অভিনেত্রী

আপডেট সময় ০৪:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬