ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেয়েকে ঘিরে ‘নেগেটিভ পিআর’ বিতর্কে মুখ খুললেন রাবিনা

আকাশ বিনোদন ডেস্ক :

মেয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘নেগেটিভ পিআর’–এর অভিযোগের জবাব দিলেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। তার মেয়ে রাশা থাদানির বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক অভিযোগ তিনি সরাসরি অস্বীকার করেছেন।

সম্প্রতি ‘জুম স্পলাইট’ পডকাস্টে কথা বলতে গিয়ে রাবিনা জানান, রাশার গান ‘উই আম্মা’ মুক্তির পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। এটি রাশার অভিষেক ছবি ‘আজাদ’-এর একটি গান। এটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ‘স্টার কিড’-এর সঙ্গে রাশার তুলনা শুরু হয়, যা পরে তীব্র ট্রলিং ও ‘ফ্যান ওয়ার’-এ রূপ নেয়।

অভিযোগ কী?

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, রাশার পিআর টিম নাকি অন্য তারকাসন্তানদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালিয়ে তাকে এগিয়ে রাখার চেষ্টা করছে। এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন রাবিনা।

তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে কখনো পিআর রাখিনি। আমরা এমন পরিবার নই যে নিজের বন্ধুদের সন্তানদের ছোট করে নিজেদের তুলে ধরব। যাদের নিয়ে তুলনা চলছে, তারা সবাই আমাদের পরিচিত পরিবারের সন্তান।’

রাবিনা আরও বলেন, বিনোদন জগতে গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তথাকথিত ‘পিআর মেশিনারি’ প্রসঙ্গে আদৌ এমন কোনো পরিকল্পিত প্রচার চলছে কিনা বলে এই অভিনেত্রী প্রশ্নও তোলেন।

অভিষেক কাপুর পরিচালিত ‘আজাদ’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন রাশা থাদানি। যদিও ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, তবে ‘উই আম্মা’ গানে তার নাচ দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়।

বর্তমানে এই অভিনেত্রী তার পরবর্তী ছবি ‘লাইকে লাইকা’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। সিনেমায় তার সহ-অভিনেতা হিসেবে অভয় ভার্মাকে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন সৌরভ গুপ্ত এবং প্রযোজনা করছেন ভাবনা দত্ত ও রাঘব গুপ্ত।

এছাড়া ‘লাইকে লাইকা’ ছবির ‘চাপ তিলক’ গানের মাধ্যমে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রাবিনা ট্যান্ডনের মেয়ে রাশা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েকে ঘিরে ‘নেগেটিভ পিআর’ বিতর্কে মুখ খুললেন রাবিনা

আপডেট সময় ০৬:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬