ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের ‘বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে সরকার যা সর্বনাশ ডেকে আনবে’:বিচারপতি মতিন ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান:যুক্তরাষ্ট্রকে ইরান হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী

নাজমুলকে পদে ফেরানোর ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতি

আকাশ স্পোর্টস ডেস্ক :

গত প্রায় এক মাস ধরে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। নানা রাজনৈতিক ও ভূ-রাজনীতিসহ খেলার বাইরের বিভিন্ন ব্যাপারেই আলোচনা ছিল বেশি। এর মাঝে আলোচিত একটি নাম বিসিবির বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম।

তার বেশ কিছু বিতর্কিত মন্তব্যে কিছু দিন উত্তাল ছিল দেশ। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে শুরুটা করেছিলেন তিনি। যেখান থেকে পরে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে খোঁচা, জুতা, ব্যাটের দাম, আম্পায়ারদের বেতনসহ নানা ব্যাপারে নাজমুলের একের পর এক বেফাঁস মন্তব্য গণমাধ্যমে এসেছে।

বিপিএল খেলা চলার মাঝে ক্রিকেটারদের আন্দোলনের জেরে নাজমুলকে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সাথে চাওয়া হয়েছিল মন্তব্যের ব্যাখ্যা। সেই মন্তব্যের ব্যাখ্যা কিছুটা দেরিতে হলেও পরে বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির কাছে জমা দিয়েছেন এম নাজমুল। তাকে বোর্ড মিটিংয়ে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদেও ফিরিয়ে আনা হয়েছে।

নাজমুলকে আগের পদে ফিরিয়ে আনা প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, নাজমুল সাহেব একটা মন্তব্য করেছিলেন। এটি তার ব্যক্তিগত ব্যাপার। ক্রিকেট বোর্ডের কাছে মনে হয়েছিল হয়তো মন্তব্যটা একটু আগ্রাসী হয়ে গিয়েছে। আমরা জানতে চেয়েছিলাম তিনি কেন এই মন্তব্য করেছিলেন, তিনি সুন্দর করে লিখিত দিয়েছেন। পরে এটা ডিসিপ্লিনারি দল আছে, এখানে অনেক কমিটি আছে, কমিটি সিদ্ধান্তগুলো নেয় এবং কমিটির সিদ্ধান্তকেই মূল সিদ্ধান্ত বলে আমরা মনে করি। তার বক্তব্যের সাথে তার ভূমিকার কোনো সম্পর্ক নেই। তিনি যে বিভাগের দায়িত্বে আছেন, সেই বিভাগের সাথে এর কোনো সম্পর্ক নেই।

এছাড়া ব্যাটের দাম, জুতার দাম নিয়ে নাজমুলের মন্তব্যগুলো পদে ফেরার পরে করা। এসব নিয়ে বিসিবি প্রধান বলেন, আমরা তার সাথে আবারও কথা বলেছি। কোনটা বলা উচিত, উচিত না। আসলে আমাদের বোর্ডের যে গঠনতন্ত্র, সেখানে পরিচালকদের নিয়ে কোনো নীতিমালা নেই। তাই আমরা কোনো ব্যবস্থা নিতে পারব না। মুখে বলে যতটা বোঝানো যায়, কমনসেন্স (ব্যবহার করা যায়)। এটা (এমন মন্তব্য) অবশ্যই দুঃখজনক ব্যাপার।

Tag :
আপলোডকারীর তথ্য

চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব

নাজমুলকে পদে ফেরানোর ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতি

আপডেট সময় ০৪:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬