ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

ভোট দিয়ে তারকারা কে কী বললেন

আকাশ বিনোদন ডেস্ক :

আজ সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন দেশের ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছেন অভিনয়শিল্পী, গায়ক-গায়িকারা। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নাগরিক দায়িত্ব পালনের বার্তাও দিয়েছেন তারা।

আজ দুপুরে দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিন বোন, ঢালিউডের তিন কন্যা—সুচন্দা, ববিতা ও চম্পা।

ঢাকা-৮ আসনভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন প্রবীণ অভিনেতা ও প্রকৌশলী আবুল হায়াত। মাঝের তিনটি বিতর্কিত নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) বাদে এবারসহ বাংলাদেশের সব নির্বাচনেই ভোট দিয়েছেন তিনি। এবারের ভোটসহ মোট ১০টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া আবুল হায়াৎ বললেন, ‘এবারের নির্বাচনের পরিবেশ ভালো এবং সুন্দর।’

রাজধানীর গুলশানের একটি আসনে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ভোট দিয়ে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘ভবিষ্যতের রাস্তা’।

অভিনেত্রী আইশা খান সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। তিনি ঢাকার ভোটার। ভোট দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার দায়িত্ব সম্পন্ন করেছি।’

চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা ঢাকার ভোটার। মোহাম্মাদপুরের একটি কেন্দ্রে ভোট দিয়ে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। বাংলাদেশের মানুষ আমরা যেনো ভাল থাকতে পারি ইনশাআল্লাহ।’

অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক নওগাঁ জেলার ভোটার। তিনি ভোট দিয়ে ছবিটি পোস্ট করেছেন। লিখেছেন, ‘আমারে যেড্যাত ভোট দিলে কাজ হোবে সেড্যাত ভোট দিমু।’

পরিচালক শিহাব শাহীনও ভোট দেওয়া শেষ করেছেন। তিনি লিখেছেন, ‘ভোট দেওয়া অবশেষে শেষ।’

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোটকেন্দ্রে সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে। দেখেই ভালো লাগছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

ভোট দিয়ে তারকারা কে কী বললেন

আপডেট সময় ০৩:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬