ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এবার রণবীরকে হত্যার হুমকি

আকাশ বিনোদন ডেস্ক :

এবার প্রাণনাশের হুমকি পেলেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। মুম্বাই পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিনেতার বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক কোটি রুপি না দিলে প্রাণে মেরে ফেলা হতে পারে বলে হুমকি পেয়েছেন অভিনেতা। হুমকি পেয়ে মুম্বাই পুলিশের দ্বারস্থ হন রণবীর। এর পরই তার বাড়িতে পৌঁছায় পুলিশ। রণবীরের বাড়ি এবং আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

রণবীরকে কে হুমকি দিল, তা এখনো স্পষ্ট নয়। তবে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গ্যাং থেকেই হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ভয়েস নোট কে পাঠাল, কোথা থেকে পাঠানো হলো, তা জানার চেষ্টা চলছে। এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এখন পর্যন্ত।

রণবীর এবং তার স্ত্রী দীপিকা ও তাদের কন্যা দুয়া যে হাউজিং সোসাইটিতে থাকেন, সেখান থেকে চিঠি লেখা হয় পুলিশকে। বিল্ডিংয়ে কেন এত পুলিশ মোতায়েন করা হয়েছে, ব্যক্তিগত দেহরক্ষী নামানো হয়েছে কেন, জানতে চাওয়া হয়। ওই হাউজিং সোসাইটির ম্যানেজমেন্টের দাবি, এত পুলিশ, নিরাপত্তারক্ষী নামানোয়, তারা অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোয় অন্য বাসিন্দাদের অসুবিধা হচ্ছে।

বলিউডে হত্যার হুমকি পাওয়া তারকাদের মধ্যে নতুন সংযোজন রণবীর। কয়েক দিন আগেই পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতকারীরা। রোহিতের বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করে বিশ্নোই গ্যাংই। সেই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। সেই আবহেই প্রাণনাশের হুমকি পেলেন রণবীর।

এর আগে সালমান খান, শাহরুখ খানসহ আরও কয়েকজন তারকা প্রাণনাশের হুমকি পান। সেই থেকে বাড়তি নিরাপত্তা পান তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

এবার রণবীরকে হত্যার হুমকি

আপডেট সময় ০৯:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬