ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

কিমকে হত্যার উদ্দেশ্যে খুনি ভাড়া করেছিল সিআইএ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সর্বোচ্চ নেতা কিম জং-উনকে বিষ প্রয়োগ করে হত্যার জন্য খুনি ভাড়া করা হয়েছিল বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। তাদের দাবি, এই হত্যাচেষ্টার পেছনে হাত রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর এক খবরে এমন দাবি করা হয়। তবে সিআইএর পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।

কেসিএনএর খবরে বলা হয়, ‘চলতি বছর মে মাসে সিআইএ ও দক্ষিণ কোরিয়ার পুতুল গোয়েন্দার হুকুমে একদল সন্ত্রাসী উত্তর কোরিয়ায় প্রবেশ করে আমাদের সর্বোচ্চ নেতাকে রাসায়নিক বিষ দিয়ে হত্যার চেষ্টা করে। তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি ফাঁস করা হয়েছে।’ ‘সন্ত্রাসবাদের মূল সমর্থক যুক্তরাষ্ট্রের আসল চরিত্র এর মাধ্যমেই বোঝা যায়।’

ইরাক, আফগানিস্তান ও লিবিয়ায় যুদ্ধ বাধাতে যুক্তরাষ্ট্র এই সন্ত্রাসবাদের অজুহাতকেই ব্যবহার করে বলে উল্লেখ করে কেসিএনএ। উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর মে মাসে কিম জং-উনকে হত্যার চেষ্টা নস্যাৎ করা হয়। তাঁর শরীরে বিষ প্রয়োগের জন্য কিম নামের এক ব্যক্তিকে ভাড়া করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি সে।

নানা বাধার মুখেও বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে সমালোচনার মুখে পড়ে উত্তর কোরিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরমাণু হামলার হুমকি দেয় দেশটি। এর পর উত্তর কোরিয়ায় সেনা অভিযানের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

কিমকে হত্যার উদ্দেশ্যে খুনি ভাড়া করেছিল সিআইএ

আপডেট সময় ০৪:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭