ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

করণের উপর হঠাৎ কেন মেজাজ হারালেন গোবিন্দ

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডে বিতর্ক নতুন কিছু নয়। তবে কখনো কখনো সেই বিতর্ক অনেক ব্যক্তিগত হয়ে ওঠে। তেমনই এক বিতর্কের মুখে পড়েছে করণ জোহর প্রযোজিত ২০২২ সালের ছবি গোবিন্দা নাম মেরা। কারণ, এই ছবির শিরোনাম নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা গোবিন্দ।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ স্পষ্ট ভাষায় জানালেন, কোনো অনুমতি ছাড়াই তার নাম ব্যবহার করা হয়েছে একটি ছবির শিরোনামে, যা তিনি মোটেও হালকাভাবে নিতে পারছেন না।

অভিনেতার কথায়, ‌‘কেউ আমার নাম ব্যবহার করে একটা গোটা ছবি বানিয়ে ফেলেছিল…আমার তো মনে হয় ওই ছবিটা করণ জোহরই বানিয়েছিল।’

শশাঙ্ক খৈতান পরিচালিত ওই ছবি ‘গোবিন্দা নাম মেরা’তে মুখ্য ভূমিকায় ছিলেন ভিকি কৌশল। স্ত্রী ও প্রেমিকার মাঝখানে আটকে পড়া এক কোরিওগ্রাফারের গল্প বলেছিল এই কমেডি থ্রিলার। ভিকির বিপরীতে অভিনয় করেছিলেন ভূমি পেডনেকর ও কিয়ারা আদবানি। ছবিটি মুক্তি পেয়েছিল সরাসরি ডিজনি+হটস্টার ওটিটি-তে।

কিন্তু গোবিন্দর আপত্তির জায়গা শুধু নামেই আটকে নেই। ছবির গল্পের কাঠামো নিয়েও রয়েছে তার গভীর অস্বস্তি। ‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে এক স্বামী, স্ত্রী ও প্রেমিকার সম্পর্কের জটিলতা-এই তিনমুখী জীবনের গল্পকে তিনি অত্যন্ত সংবেদনশীল বিষয় বলে মনে করেন।

অভিনেতার কথায়, ‘মজা সব জায়গায়, সবভাবে, সবসময় ভালো লাগে না।’ এরপর হাতজোড় করে অনুরোধ জানিয়ে গোবিন্দ বলেন, তার ব্যক্তিগত জীবনকে যেন এই ধরনের গল্পের ছায়ায় টেনে না আনা হয়।

এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ছবির গল্পে নিজের জীবনের প্রতিচ্ছবি দেখছেন গোবিন্দ? নাকি শুধুই নাম ব্যবহারের বিষয়টিকেই তিনি অসম্মানজনক বলে মনে করছেন? যদিও এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি অভিনেতা। তবে তার বক্তব্যে স্পষ্ট, এই বিষয়টি তিনি ‘হালকাভাবে’ নিতে রাজি নন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

করণের উপর হঠাৎ কেন মেজাজ হারালেন গোবিন্দ

আপডেট সময় ০৯:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬