ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভাইরাল ছবি নিয়ে পরিচালক জানালেন ‘তেমন কিছু হয়নি’

আকাশ স্পোর্টস ডেস্ক : 

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন পরিচালকের একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায় ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে রীতিমতো হুমকি-ধামকি দিচ্ছেন বোর্ডের আরও দুই পরিচালক ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট। সাবেক এই দুই অধিনায়ক পরিচালক নাজমুল ইসলামের দিকে আঙ্গুল তুলে কথা বলছেন।

সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নেয়। ছবিটি দেখেই অনুমান করা যাচ্ছে- পরিচালক এম নাজমুল ইসলামকে রীতিমতো শাসাচ্ছেন ফারুক আহমেদ ও পাইলট।

ভাইরাল হওয়া সেই ছবি প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ আজ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে পারি না, হাত চলতে থাকে। ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব সম্ভবত একটা বানানো একটা ছবি। আমি দুঃখিত যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে এবং আর এটার কনটেক্সট ওটা কিছুই নাই ওখানে।’

তিনি আরও বলেন, ‘আঙুলটা এটা আমার আঙুল না। এই আঙুলটা কোথায় থেকে এসেছে তা আমি জানি না। দুই নম্বর হলো, আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্রমহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে তার মাঝখানে দুইজন মানুষ এটা কীভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়।’

ফারুক আহমেদ আরও বলেন, ‘আমার মনে হয় ডিসিপ্লিনারি থেকে সতর্ক করা হয়েছে যদি এরকম কোনো ছবি তুলে থাকে। উনি যদি সঠিকভাবে ঘটনাটা না জানে এরকম কোনো ছবি দেয়া উচিত না। এটা আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো দরকার নেই।’

‘আপনি যদি কোনো ছবি তোলেন আর পাইলট আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন। আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন আমার মনে হয় না এটা খুব ভালো সাংবাদিকতা। এরকম না করলে ভালো।’

ভিডিও বার্তায় পাইলট বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আপনারা ফেসবুকে যে ছবিটি ভাইরাল হতে দেখছেন, সেখানে ফারুক ভাই নাজমুল ভাইকে বাজেভাবে কিছু বলছেন- এমন কোনো ঘটনাই আসলে ঘটেনি। আমরা তিনজন মিলে প্রেজেন্টেশন বক্সে বসেছিলাম। নাজমুল ভাই উপরে ছিলেন, আমি তার নিচের ধাপে ছিলাম। আমাদের মধ্যে মূলত আগের দিনের রংপুর সফর, সেখানকার মাঠের ইতিহাস এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলাপ হচ্ছিল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাইরাল ছবি নিয়ে পরিচালক জানালেন ‘তেমন কিছু হয়নি’

আপডেট সময় ০৫:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬