ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন মাইলফলকে প্রিয়াঙ্কা চোপড়া

আকাশ বিনোদন ডেস্ক :

‘দেশি গার্ল’ হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া একাধারে বলিউড ও হলিউডের সুপরিচিত মুখ। সম্প্রতি তিনি ‘কৃষ ৪’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কৃষ’ সিনেমায় তিনি হৃতিক রোশনের বিপরীতে প্রিয়া চরিত্রে অভিনয় করেছিলেন। তখন থেকেই প্রিয়াঙ্কা এবং হৃতিক জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

প্রিয়াঙ্কার এই অংশগ্রহণ শুধু ফ্র্যাঞ্চাইজির জন্যই নয়, বরং তাঁর ব্যক্তিগত চলচ্চিত্র জীবনেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রায় ছয় বছর পর ‘বারাণসী’ ছবির মাধ্যমে আবারও ভারতীয় ছবিতে তাঁকে দেখা যাবে। এই ছবির কাজ ইতোমধ্যে চলমান। এই সিনেমার কাজ শেষ হতেই তিনি ‘কৃষ ৪’-এর কাজ শুরু করবেন। হৃতিক রোশনের পরিচালনায় এই ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কার উপস্থিতি নতুন মাত্রা যোগ করবে।

জানা গেছে, প্রিয়াঙ্কাকে একাধিক অ্যাকশন সিনে দেখা যাবে, যা ভক্তদের জন্য এক বড় আকর্ষণ হবে। ফলে ‘প্রিয়া’ চরিত্রটি কেবল চেহারার জন্য নয়, দর্শকের মনে গভীর ছাপ ফেলার মতো হয়ে উঠবে। এই খবরে প্রিয়াঙ্কার ভক্তরা বেশ উচ্ছ্বসিত।

এক ভক্ত লিখেছেন, ‘‘প্রিয়াঙ্কা ফিরে আসছেন! প্রিয় চরিত্র ‘প্রিয়া’র সঙ্গে তাঁর অভিনয় ফের দেখতে পারা এক অসাধারণ মুহূর্ত হবে।’’

অন্যরা লিখেছেন, ‘হৃতিক এবং প্রিয়াঙ্কা এই জুটি আবার বড়পর্দায়!’ প্রিয়াঙ্কা নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘প্রিয়া ফিরে আসছে! এতদিন পর এই চরিত্রে অভিনয় করতে পারা এক অসাধারণ অনুভূতি। ধন্যবাদ আমার ফ্যানদের এই ভালোবাসার জন্য। আমি নিশ্চিত, আমরা সবাই মিলে দর্শকদের জন্য কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পারব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নতুন মাইলফলকে প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট সময় ০৪:৪৫:১০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬