ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোবহান, আজহার ও কায়সারের আপিল শুনানি পেছাল

অাকাশ জাতীয় ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আব্দুস সোবহান, এটিএম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টি নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানির দিন পেছানো হয়েছে। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে আগামী ২১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন। আজহার ও কায়সারের আপিল শুনানি মঙ্গলবারই শুরু হওয়ার কথা ছিল। আর সুবহানের আপিল শুনানির জন্য ১৬ অক্টোবর দিন রাখা ছিল।

২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুবহানকে মৃত্যুদণ্ড দেন। রায়ে সুবহানের বিরুদ্ধে নয়টি অভিযোগের মধ্যে ছয়টি প্রমাণিত হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ মার্চ আপিল করেন সুবহান। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুবহানকে আটক করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

২০১৪ সালের ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারকে এবং একই বছরের ৩০ ডিসেম্বর জামায়াত নেতা এ টি এম আজহারুলকে মৃত্যুদণ্ডদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে পরের বছরের ১৯ জানুয়ারি আপিল করেন কায়সার। আর ২৮ জানুয়ারি আপিল করেন আজহার।

গত ১৩ আগস্ট আজহার ও কায়সারের করা আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আপিল বিভাগ ১০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। আর ১৬ আগস্ট সুবহানের আপিলের ওপর শুনানির গ্রহন করে পরবর্তী শুনানির জন্য ১৬ অক্টোবর দিন ধার্য় করেন। এর ধারাবাহিকতায় এ তিনটি আপিল আবেদন আজ আদালতের কার্যতালিকায় ১৫, ১৬ ও ১৭ নম্বরে ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোবহান, আজহার ও কায়সারের আপিল শুনানি পেছাল

আপডেট সময় ১২:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭