ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

চমক দেখাবে শিবু-কৌশানী জুটি

আকাশ বিনোদন ডেস্ক :

টালিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় বছর দুয়েক আগে ঝিমলি ও বিক্রম জুটি বেঁধে ডাকাতি করতে শুরু করেন। সেখান থেকেই প্রেম। কোনো নায়ক নয়, স্বয়ং পরিচালকের সঙ্গে নায়িকার ‘রিল লাইফ’ প্রেম। আর তাতেই যেন বক্সঅফিসে ঝড় তুলেছিল ‘বহুরূপী’।

এবার ক্যানভাস আরও বড়। আরও বড় খেলায় নামতে চলেছেন এ তারকা জুটি। সেই জুটি ফিরছে বড়পর্দায় ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ হয়ে। ইতোমধ্যে ‘দেব-শুভশ্রী’ জুটি আগাম টিকিট দেওয়া শুরু করে দিয়েছে। এবার তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে এলেন শিবু-কৌশানী জুটি।

‘বহুরূপী’ সিনেমার শুটিং শুরু হবে আগামী মার্চ মাস থেকে। রাজ্যের বিভিন্ন জেলায় হবে শুটিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, কৌশানীকে ‘বহুরূপী’তে সবার বিশেষভাবে পছন্দ হয়েছিল। অনেকেই বলেছিলেন— এ হলো কৌশানীর ‘কামব্যাক’ সিনেমা। বিপুল প্রশংসা পেয়েছিল ঝিমলি আর ময়দামুখোর জুটি। পর্দায় আমাদের দুজনকে সবারই একসঙ্গে দেখতে ভালো লেগেছিল।

এবার সে কারণেই মূলত এ তারকা জুটিকে আবার ফিরিয়ে আনার কথা ভেবেছেন তারা। ‘বহুরূপী’ সিনেমার টিকিট বিক্রির সময়ের এক অভিজ্ঞতা। এ নির্মাতা বলেন, সেই সময়ে শহরতলির একটি হলের মালিক তাকে বলেছিলেন— বহু নারী দলে দলে ‘বহুরূপী’ দেখতে যাচ্ছেন। তা দেখে প্রথমে বিস্মিত হয়েছিলেন তিনি। তারপর বুঝতে পারেন, স্ত্রীর জন্য স্বামীর যে অনুরাগ ও ত্যাগ সেই জুটির অভিনয়ের মাধ্যমে ফুটে উঠেছে, তা মুগ্ধ করেছে তাদের। সেই জুটিকে আবার পর্দায় দেখতে অনেকেরই যে ভালো লাগবে, তা মনে করেই ফিরিয়ে আনার কথা ভেবেছেন তিনি।

‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ গতবারের তুলনায় ক্যানভাস আরও বড় হবে। এবার ডাকাতিও বড়, চড়বে প্রেমের পারদও। বিক্রমের সঙ্গে ঝিমলির রসায়ন আরও জমাট হবে বলে জানালেন কৌশানী মুখোপাধ্যায়। গত বছর জুটি বেঁধেছিলেন, এবার কয়েক ধাপ এগিয়ে, তাদের সম্পর্ক কি আরও উষ্ণ হবে?—এমন প্রশ্নের উত্তরে কৌশানী বলেন, আমি তো সাহসী, শিবুদার অবশ্য নন্দিতাদির ডোজটা দরকার পড়বে। ওটা ছাড়া শিবুদা সেভাবে কাজ করতে পারে না।

অভিনেত্রী বলেন, গতবার আমাদের জুটিকে ভালো লেগেছিল ঠিকই; কিন্তু এবার আমাদের বোঝাপাড়া আরও ভালো হবে। কারণ একটা কাজ করার পর জানা যায়, অন্যদিকের মানুষটা কী করতে পারবে। এবার কেমিস্ট্রিতে পারদ চড়বে এটি বলতে পারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

চমক দেখাবে শিবু-কৌশানী জুটি

আপডেট সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬