ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আবারও বিতর্কে বিসিবির নাজমুল

আকাশ স্পোর্টস ডেস্ক : 

আবারও বিতর্কের জন্ম দিলেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। কিছুদিন আগে জাতীয় দলের ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কটূক্তি করেছিলেন নাজমুল। এবার নতুন করে বিতর্কের জন্ম দেন গেম ডেভেলপমেন্ট কমিটি ও আম্পায়ার্স কমিটি নিয়ে মন্তব্য করে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাজমুল বলেন, ‘দুই বছর আগে এক আম্পায়ারের বেতন বা ম্যাচ ফি ছিল ৭০০ ডলার। এখন সেটা ২০০০ ডলার। আমার দৃষ্টিতে অস্বাভাবিক। যদি ইনক্রিমেন্ট দিতে হয়, তারও একটা লিমিটেশন থাকা দরকার।’ শুধু তাই নয়, গেম ডেভেলপমেন্ট কমিটির কার্যক্রম নিয়েও মন্তব্য করেন নাজমুল।

তিনি বলেন, ‘ক্রিকেট গিয়ার্স কিনতে হয়। এক জোড়া বুট কিনতে একজন ক্রিকেটারের ৩০ হাজার টাকা খরচ হয়। অনেক ক্রিকেটার আছে, যাদের মাসে ৩০ হাজার টাকা খরচ করতে কষ্ট হয়। অথচ তাদের গিয়ার্স কিনতে ৬০ হাজার টাকা খরচ করতে হয়। আমি জানি না আসলে এই টাকা কীভাবে দেওয়া হয়েছে।’ আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু আম্পায়ার্সদের বেতন প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি ওনার কাছে জানতে চান। বিসিবির পরিচালকরা মিটিং করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেন।

তার চেয়ে বড় বিষয় ক্রিকেট সম্পর্কে উনি কতটুকু ধারণা রাখেন।’ বিপিএল চলাকালীন ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে তার মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। ক্রিকেটাররা বিপিএলের এক দিনের খেলা বয়কট করেছিলেন। শুধু বয়কট নয়, নাজমুলের পদত্যাগও দাবি করেছিলেন তারা। ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি নাজমুলকে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছিল। পরবর্তীতে তাকে পুনরায় ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদ ফিরিয়ে দিয়ে বিতর্ক উসকে দেয় বিসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও বিতর্কে বিসিবির নাজমুল

আপডেট সময় ১০:০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬