ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শিল্পীরা নিজে সম্মানটা নিতে পারলে খুশি হন, বাচ্চু দুর্ভাগা তাই পায়নি

আকাশ বিনোদন ডেস্ক : 

বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। মৃত্যুর সাত বছর পর রাষ্ট্রের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় তাঁর নাম ঘোষণার খবরে আবেগে ভেঙে পড়েছেন গায়কের স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।

একুশে পদকের জন্য আইয়ুব বাচ্চু, অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা ও সাংবাদিক শফিক রেহমানসহ মোট ১০ জন মনোনীত হওয়ার তথ্য প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন চন্দনা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘খবরটা শোনার পর আমার চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কারণ যার নেওয়ার জিনিস, সে তো আর নেই। নিজের হাতে সম্মানটা নিতে পারা একটা বিশাল ব্যাপার। দোয়া করবেন ওর জন্য—যেন ওপর থেকে দেখতে পায়।’

গায়কপত্নীর কথায়, একুশে পদক আইয়ুব বাচ্চুর প্রাপ্যই ছিল। তবে জীবদ্দশায় সেই সম্মান নিজ হাতে না নিতে পারার আক্ষেপ রয়ে গেছে বলেও জানান তিনি। চন্দনা বলেন, ‘শিল্পীরা নিজের হাতে সম্মানটা নিতে পারলে সবচেয়ে বেশি খুশি হন। বাচ্চু হয়তো দুর্ভাগা মানুষ, তাই সেটা পায়নি। তবে মৃত্যুর পর হলেও তাকে সম্মানিত করায় সরকারকে অনেক ধন্যবাদ।’

জীবদ্দশায় রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে আইয়ুব বাচ্চুর কিছু আক্ষেপ ছিল—এ কথাও স্বীকার করেন চন্দনা। তবে সে প্রসঙ্গে আর বিস্তারিত কথা বলতে চাননি তিনি। শুধু বলেন, ‘একটি পদক একজন শিল্পীকে আরও দুই কদম এগিয়ে দেয়। ওরও আক্ষেপ ছিল, মাঝে মাঝে এসব নিয়ে বলত। কিন্তু এখন সেসব নিয়ে কথা বলতে চাই না। চলে যাওয়ার পর হলেও পেয়েছে—অনেকে তো সেটুকুও পায় না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

শিল্পীরা নিজে সম্মানটা নিতে পারলে খুশি হন, বাচ্চু দুর্ভাগা তাই পায়নি

আপডেট সময় ০৮:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬