ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুই দিনেই ৭ কোটি টাকার টিকিট বিক্রি ঢাকা অ্যাটাকের!

অাকাশ বিনোদন ডেস্ক:
শুক্রবার মুক্তি পাওয়া ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি সাম্প্রতিক কালের অন্যতম ব্যবসাসফল ছবি হতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। শুক্রবার ছবিটির নেট সেল ছিল ১ কোটি ৫ লাখ টাকা। আর গ্রস সেল ছিল ৪ কোটি ২০ লাখ। শনিবার ছবিটির নিট সেল ছিল ৭১ লাখ টাকা। গ্রস সেল ছিল দুই কোটি ৮৪ লাখ টাকা। রবিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি।
অভি বলেন, আমাদের দেশের বক্স অফিস হিসেব না থাকায় আমরা পুরোপুরি নিশ্চিত তথ্য দিতে পারি না। তবে কাছাকাছি তথ্য দিতে পারি। যেমন একটা টিকিট সেল হলো ১০০ টাকায়, সেখান থেকে আমরা অর্থাৎ প্রযোজক পাবেন ২৫ টাকা। সে অনুযায়ী আমরা গ্রস সেলটা ধরতে পারি। মোটামুটি এই ধারণার ওপর আমরা দুই দিনের মোট গ্রস সেল হিসেব করতে পারি।
অর্থাৎ টিকিট সেল ৭ কোটি ৪ লাখ টাকার হয়েছে অনুমান করতে পারি। ৭ কোটি টাকার ওপর টিকিট বিক্রি হলেও তাঁদের দুই দিনের মোট আয় এক কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ ছবিটি দুই দিনে বেশ ভালোই আয় করেছে এবং সমান্তরালভাবে ভালো আয়ের পথেই এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার রাজধানী ঢাকাসহ সারা দেশের ১২৫টি হলে মুক্তি পেয়েছে আরেফিন শুভ, মাহিয়া মাহি, এ বি এম সুমন, নওশাবা, তাসকিন, আলমগীর, হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদ, আফজাল অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি। সারা দেশ থেকে ছবিটির ব্যবসায়িক সাফল্যের কথা আসছে। ছড়াচ্ছে সোশাল মিডিয়ায়। মানুষ আরো বেশি আগ্রহী হচ্ছে ঢাকা অ্যাটাকের প্রতি।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

দুই দিনেই ৭ কোটি টাকার টিকিট বিক্রি ঢাকা অ্যাটাকের!

আপডেট সময় ১২:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭