ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই

আকাশ জাতীয় ডেস্ক :

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ১২টি ঘরসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামের হানিফ আলী ও তার তিন পুত্রসহ পাঁচ পরিবারের ১২টি ঘর ও নগদ অর্থসহ ৩০ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চর গতিয়াসাম গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা ৭টার সময় আগুনের ধোঁয়া শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে ঘরগুলোতে আগুনে জ্বলে উঠে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে রাজারহাট ফায়ার সার্ভিস এসে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায় থেকে হয়েছে এ বিষয়ে নিদিষ্ট কেউ বলতে পারছে না, তবে অনেকের ধারণা বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, বিষয়টি অবগত হয়েছি। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু কম্বল ও খাবার বিতরণ করেছি। আগামীকাল রোববার ক্ষতিগ্রস্ত পরিবারে গিয়ে খোঁজখবর নিয়ে আরও সরকারিভাবে সহায়তা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই

আপডেট সময় ১০:২১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬