ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যাংকের ভেতরে আড়াই লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

আকাশ জাতীয় ডেস্ক :

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যাংকের ভেতরে এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে সোনালী ব্যাংক কালীগঞ্জ ২ নম্বর শাখায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

জানা যায়, কালীগঞ্জ পৌরসভার চাপালী কুটিপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কামাল হোসেন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংক থেকে চার লাখ টাকা তোলেন। এর পর তিনি ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে টাকা গোনার সময় টাকার অপর বান্ডিলগুলো একটি ছোট হ্যান্ড ব্যাগে রাখেন। কিছু সময় পর তিনি লক্ষ্য করেন, ব্যাগের ভেতরে রাখা দুই লাখ ৫০ হাজার টাকা নেই এবং ব্যাগটি কাটা।

ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি কামাল হোসেনের পাশে অবস্থান করছিল। তারা ব্যাগের ওপর একটি ফাইল রেখে ব্যাগ কেটে টাকা চুরি করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও চোর চক্রের কাউকে আটক বা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। আইনি সহায়তা পেতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঝিনাইদহের কালীগঞ্জে ব্যাংকের ভেতরে আড়াই লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

আপডেট সময় ০৯:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬