ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হোটেল থেকে অস্কারজয়ী অভিনেতার মেয়ের লাশ উদ্ধার

আকাশ বিনোদন ডেস্ক :

নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা খেলেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা টমি লি জোন্স। ৭৯ বছর বয়সী এই অভিনেতার মেয়ে ভিক্টোরিয়া জোন্সের সম্প্রতি রহস্যজনক মৃত্যু হয়েছে, যা নিয়ে হলিউডে বেশ ধোঁয়াশা দেখা দিয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি বিলাসবহুল হোটেলের ১৫ তলা থেকে ভিক্টোরিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।

শুক্রবার রাতে হোটেলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথমে ধারণা করা হয়েছিল, ভিক্টোরিয়া হয়তো অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তীতে হোটেলকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স ডেকে আনলে চিকিৎসকেরা ‘মেন ইন ব্ল্যাক ২’ খ্যাত এই অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন।

এখনো পর্যন্ত তার মৃত্যর আসল কারণ সম্পর্কে স্পষ্টভাবে জানা না গেলেও এক অডিও বার্তার বরাতে ‘পিপল’ ম্যাগাজিন জানিয়েছে, ভিক্টোরিয়ার মৃত্যু অতিরিক্ত মাদক সেবনের কারণে হয়ে থাকতে পারে। তবে পূর্ণ তদন্ত প্রতিবেদন এখনো হাতে না আসায় তার প্রয়াণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

বাবা টমি লি জোন্সের খ্যাতিতে অনেক বেশি পরিচিত হলেও ভিক্টোরিয়া নিজের অভিনয় দক্ষতা দিয়ে হলিউডে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। একাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি ওয়ান ট্রি হিলের মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন ভিক্টোরিয়া।

উল্লেখ্য, টমি লি জোন্স ও তার প্রাক্তন স্ত্রী কিম্বার্লিয়া ক্লাউলের সন্তান ভিক্টোরিয়া জোন্স।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হোটেল থেকে অস্কারজয়ী অভিনেতার মেয়ের লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬