ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

হঠাৎ বাবা শক্তি কাপুরকে নিয়ে হাসপাতালে শ্রদ্ধা

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় বাবা-মেয়ে জুটি শক্তি কাপুর ও শ্রদ্ধা কাপুর। বাবা শক্তি কাপুরের মত মেয়ে শ্রদ্ধাও নিজেকে ইন্ডাস্ট্রির অন্যতম সেনসেশনে পরিণত করেছেন। এবার মুম্বাইয়ের একটি হাসপাতালে পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পরলেন তারা, যা নিয়ে মুহূর্তেই ভক্তদের মাঝে উৎকণ্ঠা এবং আগ্রহ ছড়িয়ে পড়েছে।

যদিও সাংবাদিকদের খেয়াল করা মাত্রই তাদের কোনোপ্রকার ভিডিও না করতে অনুরোধ জানান এ অভিনেত্রী। এখন পর্যন্ত বাবা-মেয়ের একসঙ্গে হাসপাতালে উপস্থিত হওয়ার কারণ সম্পর্কেও নিশ্চিতভাবে জানা যায়নি।

তবে তাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, রুটিন চেকআপের জন্যই নাকি হাসপাতালে গিয়েছিলেন তারা। তেমন কোনো গুরুতর সমস্যাও নেই। যদিও শক্তি কাপুরের পরিবারের কেউ এ বিষয়ে এখনো মুখ খোলেনি।

এদিকে, শ্রদ্ধার কিছু হলো কিনা তা নিয়ে তার ভক্তরাও কিছুটা উদ্বিগ্ন। কারণ গত বছরের শেষের দিকে লক্ষ্মণ উতেকার পরিচালিত ‘ইথা’ ছবির শুটিং চলাকালীন বাঁ পায়ে গুরুতর চোট পান শ্রদ্ধা। পায়ের পাতায় মারাত্মক আঘাত লেগে পা ভেঙে যায় এ তারকার। তার চেক আপ করাতেই হাসপাতালে এসেছিলেন কিনা সেটা নিয়েই কৌতূহলী নায়িকার অনুরাগীরা।

অনেকেই আবার মনে করছেন, ৭৩ বছর বয়সী বাবা শক্তি কাপুরের জন্যই হয়ত হাসপাতালে হাজির হয়েছিলেন তারা।

কারণ যেটাই হোক, কারও যে গুরুতর কিছু হয়নি সেটাই এখন ভক্তদের জন্য স্বস্তির খবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

হঠাৎ বাবা শক্তি কাপুরকে নিয়ে হাসপাতালে শ্রদ্ধা

আপডেট সময় ০৬:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬