ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

কম্পিউটার থেকে এবার বিদায় নিতে চলেছে পেইন্ট

অাকাশ আইসিটি ডেস্ক:

উইন্ডোজের ভবিষ্যৎ সংস্করণগুলোতে পেইন্ট প্রোগ্রামটিকে আর রাখবে না মাইক্রোসফট সময় যত এগোচ্ছে, তত আপডেটেড হয়ে পড়ছে জীবন। কারণ, আমাদের নিত্য ব্যবহারের ডিভাইসগুলোতে চলে আসছে আমূল পরিবর্তন। এমনই এক পরিবর্তন আনতে এবার বড় পদক্ষেপ করল মাইক্রোসফট। কম্পিউটার থেকে পেইন্ট এবার বিদায় নিতে চলেছে। উইন্ডোজের ভবিষ্যৎ সংস্করণগুলোতে পেইন্ট প্রোগ্রামটিকে আর রাখবে না মাইক্রোসফট।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মাইক্রোসফটের পরবর্তী উইন্ডোজ ১০ আপডেটের নাম হবে অটাম ক্রিয়েটরস আপডেট। এতে বেশ কিছু নতুন ফিচার থাকবে। তবে দীর্ঘদিনের পুরনো পেইন্ট প্রোগ্রামটিকে সরিয়ে ফেলার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ১৯৮৫ সালে উইন্ডোজের প্রথম সংস্করণ ১.০-এর সঙ্গে এসেছিল এমএস পেইন্ট।

উইন্ডোজের মূল প্রোগ্রামের অন্যতম অংশ হিসেবে প্রথম গ্রাফিকস সম্পাদনার প্রোগ্রামটি অনেকেই ব্যবহার করেছেন। ১ বিটের মনোক্রোম লাইসেন্স সংস্করণ থেকে এর যাত্রা শুরু। তবে উইন্ডোজ ৯৮-এর আগে পর্যন্ত পেইন্ট ব্যবহার করে জেপিইজি ফরম্যাটে ছবি সেভ করা যেত না।

অবশ্য সংস্থার তরফে জানানো হয়েছে, পেইন্ট প্রোগ্রামটিকে আলাদা অ্যাপ হিসেবে রাখা হচ্ছে। প্রথমে উইন্ডোজ ১০ থেকে পরবর্তী উইন্ডোজে আর পেইন্ট প্রোগ্রামটি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সংস্থার তরফে। তবে গ্রাহকদের উৎসাহে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। পেইন্ট প্রোগ্রাম থাকছে তবে সেটি আলাদা অপশন থেকে ব্যবহারকারীকে ইনস্টল করে ব্যবহার করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

কম্পিউটার থেকে এবার বিদায় নিতে চলেছে পেইন্ট

আপডেট সময় ০৬:১৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭