ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আত্মহত্যা ঠেকাবে এআই

আকাশ নিউজ ডেস্ক :

কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার এখন সবদিকে। মানুষের কাজ সহজ করে আনতে এআইকে কাজে লাগানো হচ্ছে। আবার মানুষকে বিপাকেও ফেলছেন এআই।

তবে এবার এআইকে বিশেষ এক ইতিবাচক কাজে লাগানোর পরিকল্পনা করা হচ্ছে। গবেষকরা বলছেন, আত্মহত্যার ঝুঁকিতে থাকা রোগীদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এআই।

এই গবেষণায় নেতৃত্বে দিয়েছেন ‘ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার’-এর ড. কলিন ওয়ালশ।

গবেষণায় দেখা গেছে, ‘ভ্যান্ডারবিল্ট সুইসাইড অ্যাটেম্পট অ্যান্ড আইডিয়েশন লাইকলিহুড মডেল বা ভিএসএআইএল’ নামের এক এআই সিস্টেম নিয়মিত ভিজিটের সময় উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের বাছাই করতে ডাক্তারদের সাহায্য করতে পারে।

‘জেএএমএ নেটওয়ার্ক ওপেন’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় চিকিৎসকদের সতর্ক করার জন্য দুটি পদ্ধতি পরীক্ষা করেছেন গবেষকরা। এর একটি হচ্ছে পপআপ নোটিফিকেশন আর অপরটি হচ্ছে রোগীর ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ডে ঝুঁকির তথ্য দেখানোর মাধ্যমে সতর্কতা।

ওয়ালশ বলেছেন, আত্মহত্যার ফলে মারা যাওয়া বেশিরভাগ মানুষ তাদের মৃত্যুর আগে এক বছরের মধ্যে অন্তত একজন স্বাস্থ্যসেবীর কাছে গিয়েছেন। তবে, মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট কোনো কারণে যাননি। এই বাছাই বা ‘ইউনিভার্সাল স্ক্রিনিং’ সব ক্ষেত্রে ব্যবহারিক নয়। তাই উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের শনাক্ত ও গুরুত্বপূর্ণ কথোপকথনকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা ভিএসএআইএল ডিজাইন করেছি।

যুক্তরাষ্ট্রে প্রতি এক লাখ মৃত্যুর মধ্যে ১৪.২ জনই মারা যান আত্মহত্যায়। দেশটিতে মৃত্যুর ১১তম প্রধান কারণ এটি। রোগীর আত্মহত্যার চেষ্টার ৩০ দিনের ঝুঁকি হিসাব করার জন্য ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড বিশ্লেষণ করে একটি পদ্ধতি প্রস্তাব করেছে ভিএসএআইএল।

সাম্প্রতিক গবেষণায় ভ্যান্ডারবিল্টের বিভিন্ন ক্লিনিকে নজর দিয়েছিলেন গবেষকরা। যেখানে মৃগী বা মাইগ্রেনের মতো কিছু স্নায়বিক অবস্থার রোগীরা আত্মহত্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে। ছয় মাস ধরে এ সিস্টেমটি আট শতাংশ রোগীকে নিয়মিত ভিজিট করেছে, যেখানে সাত হাজার সাতশ ৩২ জন রোগীর মধ্যে পাঁচশ ৯৬ জন রোগীর বেলায় সতর্ক করেছে এটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্মহত্যা ঠেকাবে এআই

আপডেট সময় ১০:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫