ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

রামচরণের সিনেমার প্রচারে এসেই দুই ভক্ত নিহত

আকাশ বিনোদন ডেস্ক :

আল্লু অর্জুনের থেকেই কি শিক্ষা নিলেন রামচরণ! গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির বিশেষ প্রদর্শনে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। ঠিক এক মাস পর রাম চরণের ছবি ‘গেম চেঞ্জার’-এর প্রচারেও ঘটে গেল প্রায় একই রকম অঘটন। ছবির প্রচারে যোগ দিতে এসে মৃত্যু হল নায়কের দুই ভক্তের।

‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত নারীর আট বছরের ছেলেও মারাত্মক জখম হয়। সেই দিন হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন ছবির নায়ক অল্লু অর্জুন নিজে। তাই অভিযোগের আঙুল ওঠে তাঁর দিকে। মৃত নারীর পরিবারকে ক্ষতিপূরণ ও জখম বালকের চিকিৎসার ভার নেওয়ার দাবি তোলা হয়। বিস্তর জলঘোলার পর জামিন পেয়েছেন অল্লু।

আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রাম চরণের ছবি ‘গেম চেঞ্জার’। শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরম শহরে ছিল তাই এক প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান থেকে ফেরার সময়ে মৃত্যু হল নায়কের দুই ভক্তের। আরভ মণিকান্ত ও থোকাড়া চরণ নামে দুই ভক্ত বন্ধুদের সঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাড়ি ফেরার পথে তাদের মোটরবাইকে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি। মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই প্রচারানুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবণ কল্যাণও।

গেম চেঞ্জার’-এর অনুষ্ঠানে এসে এমন পরিণতি হওয়ায় ছবির প্রযোজক দিল রাজু দুই মৃতের পরিবারের জন্য মোট ১০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। সোমবার প্রযোজনা সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হয়। সংবাদমাধ্যমের কাছে রাজু বলেছেন, “এমন খুশির মুহূর্তে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। যে ভাবে সম্ভব আমি ওঁদের পরিবারের পাশে থাকব। শুরুটা করতে চাই ওদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দিয়ে। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে শঙ্কর পরিচালিত ছবি ‘গেম চেঞ্জার’। ছবিতে রাম চরণের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

রামচরণের সিনেমার প্রচারে এসেই দুই ভক্ত নিহত

আপডেট সময় ০৯:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫