ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী ফুটবল সংস্কৃতির বন্ধনে আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক

কিশোরগঞ্জে ওয়াজ মাহফিলে গুলি, আহত দুই

আকাশ জাতীয় ডেস্ক :

কিশোরগঞ্জে এক ওয়াজ মাহফিলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই মুসল্লি আহত হয়েছেন। আহতরা হলেন- মাদ্রাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)।

রোববার ১২টায় কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিলে এ ঘটনার কথা বলেন তিনি।

এ বিষয়ে ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মাহফিল চলাকালে মঞ্চে উঠার সময় পাশের অন্ধকার জায়গা থেকে অজ্ঞাত ব্যক্তিদের ছোড়া এয়ারগানের গুলিতে দুজন আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন আহত অবস্থায় তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

ওসি মামুন আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন: দেখলেই সেভেন আপ বলে অপমান করে, কোথাও কথা বলতে পারি না

কিশোরগঞ্জে ওয়াজ মাহফিলে গুলি, আহত দুই

আপডেট সময় ০৭:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫