ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

বিশ্বকাপজয়ীর ঝড়ো সেঞ্চুরিতে রেকর্ডগড়া জয় রংপুরের

আকাশ স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ডের জার্সিতে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিলেন অ্যালেক্স হেলস। তার ব্যাটে চড়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বপিএল) একাদশ আসরে সিলেট পর্বের প্রথম ম্যাচ জিতে নিল রংপুর রাইডার্স। সেটাও আবার বিপিএল ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২০৬ রান তাড়া করে। সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ২০৬ রানের লক্ষ্য এক ওভার ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেল উত্তরবঙ্গের দলটি।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই বিপদে পড়েছিল রংপুর। প্রথম ওভারের শেষ বলে দলীয় ২ রানে তানজিম সাকিবের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরের পথ হাঁটেন তরুণ ওপেনার আজিজুল হাকিম। সে ধাক্কা কাটিয়ে উঠতে মোটেই সময় নেননি অন্য ওপেনার হেলস এবং তিনে নামা সাইফ হাসান।

সিলেটের বোলারদের ছাতু বানিয়ে তারা বিদ্যুৎগতিতে রান তোলেন। দ্বিতীয় উইকেটে গড়েন ১৮৬ রানের জুটি, যা বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ জুটি।

তানজিম সাকিবের করা ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে সাইফ হাসান ক্যাচ হয়ে ফিরলে ভাঙে এই মহাকাব্যিক জুটি। ফেরার আগে ৪৯ বলে ৩ চার এবং ৭ ছক্কায় ৮০ রান করেন সাইফ।

তবে হেলস কাজ শেষ করে তবেই সাজঘরের দিকে হাঁটেন। ৫৪ বলে সেঞ্চুরি তুলে নেওয়ার পর এক ওভার হাতে রেখেই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। শেষ পর্যন্ত ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন এই ইংলিশ ব্যাটার।

সিলেটের বোলারদের মধ্যে এক তানজিম সাকিব ছাড়া বাকি সবাই গড়ে ওভারপ্রতি ৯-এর ওপর রান দিয়েছেন। শুধু তানজিম সাকিব-ই ৪ ওভারে ৫.৭৫ গড়ে ২৩ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।

এর আগে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর। রনি তালুকদার (৫৪) ও জাকির হাসানের (৫০) জোড়া ফিফটির সঙ্গে অ্যারন জোনস (১৯ বলে ৩৮*) এবং জাকের আলীর (৫ বলে ২০*) ক্যামিওতে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে স্বাগতিকরা। রংপুরের পক্ষে ৩১ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট ঝুলিতে পোরেন সাইফউদ্দিন।

চলতি আসরে টানা ৪ জয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে এখন তালিকার শীর্ষে রংপুর। অন্যদিকে দুই ম্যাচ খেলে এখনো জয়ের মুখ না দেখা সিলেট অবস্থান করছে ৬ নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

বিশ্বকাপজয়ীর ঝড়ো সেঞ্চুরিতে রেকর্ডগড়া জয় রংপুরের

আপডেট সময় ০৪:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫