ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোবাইলে রেললাইনের ভিডিও ধারণ করার সময় তরুণী নিহত

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের টঙ্গীতে মোবাইলে রেললাইনের ভিডিও ধারণ করার সময় ট্রেনের ধাক্কায় স্বর্ণা আক্তার সুলতানা (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে টঙ্গীর বর্ণমালা এলাকায় এ ঘটনা ঘটে। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

স্বর্ণা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কড়পাড়া এলাকার মোহাম্মদ টিপু মিয়ার মেয়ে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত কয়েক দিন আগে স্বর্ণা তার স্বামী সাফায়েত হোসেনের সঙ্গে গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার বিকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে টঙ্গীর বনমালা এলাকায় রেললাইনের পাশে ফুচকার দোকানে আসেন। পরে স্বর্ণা তার মোবাইল ফোনে রেললাইনের একটি ভিডিও ধারণ করতে থাকেন। এ সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ রাত ৮টার দিকে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোবাইলে রেললাইনের ভিডিও ধারণ করার সময় তরুণী নিহত

আপডেট সময় ১০:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫