ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অ্যাভাটরে আসছেন কেট উইন্সলেট

অাকাশ বিনোদন ডেস্ক:
‘টাইটানিক’ খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট গত কয়েকবছরে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন একেবারেই। সাম্প্রতিক সময়ে তাকে বেছে বেছে কাজ করতে দেখা যায়। এই অভিনেত্রীকে এবার দেখা যাবে অ্যাভাটরের সিক্যুয়েলে। এমনটাই জানিয়েছে তার একটি ঘনিষ্ট সূত্র। এই চলচ্চিত্রটির পরিচালক হিসেবে দেখা যাবে প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরনকে।
কেট উইন্সলেটের মুখপাত্র জানান, অ্যাভাটরের সিক্যুয়েলে কেট অভিনয় করলেও ক’টি সিক্যুয়েলে তাকে দেখা যাবে সেটি এখনও ঠিক হয়নি। শিগগিরই এই বিষয়টি চূড়ান্ত হবে। সবকিছু ঠিক থাকলে হয়তো আগামীবছরের শুরুতে এটি চূড়ান্ত হবে।
কেট উইন্সলেটকে শিগগির পর্দায় দেখা যাবে ‘দ্য মাউন্টেন বিটুইন আস’ মুভিতে।
এছাড়াও বর্তমানে তিনি উডি অ্যালেনের সাথে কাজ করছেন। তার আসন্ন ছবি ‘ওয়ান্ডার হুইল’-এ অভিনয় করছেন। উইন্সলেটের সাথে এতে অভিনয় করেছেন জাস্টিন টিম্বারলেক। ছবিটি এ বছরের ডিসেম্বরে মুক্তি পাবে। জেমস ক্যামেরন ২০০৯ সালের শুরু দিক থেকে একইসঙ্গে অ্যাভাটরের ৪টি সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করেন।
এখন তিনি অ্যাভাটর ২ এবং ৩-এর শুটিং একসাথে করছেন। জানিয়েছেন, এই সিরিজের চতুর্থ এবং পঞ্চম কিস্তির নির্মাণ কাজ খুব দ্রুতই শুরু করার পরিকল্পনা করেছেন তিনি। এছাড়াও সম্প্রতি তার প্রোডাকশন থেকে ৭টি নতুন চরিত্রের ঘোষণা করা হয়েছে, যারা এই সিরিজে গুরুত্বপূর্ণ নাম ভূমিকায় থাকবেন।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

অ্যাভাটরে আসছেন কেট উইন্সলেট

আপডেট সময় ০১:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭