ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বছরের শুরুতেই কেয়া পায়েল-জোভানের ‘কবিতায় প্রেম’

আকাশ বিনোদন ডেস্ক :

এবার জুটি হয়ে আসছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। তপু খানের নির্মাণে ‘কবিতায় প্রেম’ নাটকে দেখা যাবে তাদের। কথাসাহিত্যিক মাহতাব হোসেনের রচনায় নির্মিত এ নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, ‘গল্পটি একটু অন্য ধাঁচের। আমি সাধারণত রোমান্টিক স্বাদের গল্প পছন্দের ক্ষেত্রে একটু চুজি। অন্যরকম ও জীবনঘনিষ্ঠ গল্পের কাজ করতে চেয়েছি সর্বদা। এটিই সেরকম। আশা করছি, সবার ভালো লাগবে।’

মাহতাব হোসেনের ভাষ্য, ‘গতানুগতিক নাটকের গল্প নয় এই নাটক; নামেই সেটা বোঝা যাচ্ছে। ভিন্ন ধরনের এক গল্প বলার চেষ্টা করেছি। দর্শকের পছন্দ হবে আশা করছি।’

জোভান ও কেয়াও কাজটি নিয়ে সন্তুষ্ট। তারা বলেন, ‘গল্পটি সুন্দর। একটু সময় দিয়ে কাজটি করেছি, যেন ভালো একটি কাজ হয়। আশা করছি, দর্শক আমাদের কাজটি খুবই পছন্দ করবেন।’

নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। নির্বাহী প্রযোজক খান মোহাম্মদ বদরুদ্দিন। নির্মাতা জানান, নাটকটি আসছে ২০২৫ সালের প্রথম দিনেই ক্লাব এলিভেন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বছরের শুরুতেই কেয়া পায়েল-জোভানের ‘কবিতায় প্রেম’

আপডেট সময় ০৯:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪