ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের বাজারে এলজির নতুন চারটি স্মার্টফোন

অাকাশ আইসিটি ডেস্ক:

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত চারটি নতুন স্মার্টফোন এলজি কে-ফোর, এলজি কে-এইট, এলজি কে-টেন এবং এলজি-স্টাইলাস থ্রি বাজারে এনেছে এলজি মোবাইল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্মার্টফোনগুলোর মোড়ক উন্মোচন করেন এলজি মোবাইল বাংলাদেশ এর পরিবেশক প্রতিষ্ঠান মেট্রোসেম টেকনোলজিস।

এ সময় উপস্থিত ছিলেন মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদ উল্লাহ, কোরিয়ান অ্যাম্বাসেডর টু বাংলাদেশ অং সান ডু, এলজি বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক এডওয়ার্ড কিম, কেবিসিসিআই এর সভাপতি মোস্তফা কামাল, মেট্রোসেম টেকনোলজিসের ডিরেক্টর অপারেশনস জহিরুল ইসলামসহ প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানে এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এডওয়ার্ড কিম বলেন, এলজি ইলেক্ট্রনিক বিশ্ববাজারে তাদের মোবাইল ফোন সেরা অবস্থানে নিয়ে যেতে বদ্ধ পরিকর। আর এই উদ্দেশ্য অর্জন করতে বাংলাদেশের বাজারে মেট্রোসেম টেকনোলজি লিমিটেডেকে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে মনোনয়ন করে তাদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা চারটি নতুন স্মার্টফোন বাজারে এনেছি।

এ বিষয়ে বাংলাদেশে এলজি মোবাইল ফোনের বাজারজাতকরণের সুযোগ দেওয়ার জন্য এলজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদ উল্লাহ। তিনি গ্রাহকদের এলজির নতুন নতুন ফোনের সঙ্গে সৃজনশীল অভিজ্ঞতা প্রদান করার অভিপ্রায় প্রকাশ করেন।

উল্লেখ্য, বাজারে আসা এলজির নতুন স্মার্টফোন এলজি কে-ফোর, এলজি কে-এইট, এলজি কে-টেন এবং এলজি-স্টাইলাস থ্রি এর দাম যথাক্রমে ১০ হাজার ৮০০, ১৩ হাজার ৯০০ টাকা, ১৭ হাজার ৯০০ টাকা এবং ২৪ হাজার ৯০০ টাকা। ফোনগুলো সারাদেশে পাওয়া যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

দেশের বাজারে এলজির নতুন চারটি স্মার্টফোন

আপডেট সময় ০৭:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭