ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গবেষণাগারেই মানুষের মেরুদণ্ড বানালেন বিজ্ঞানীরা

আকাশ নিউজ ডেস্ক :

এবার গবেষণাগারে ‘মানুষের মেরুদণ্ডের’ গঠন তৈরির দাবি করেছেন বিজ্ঞানীরা। গবেষণাগারে একটি নটোকর্ড তৈরি করেছেন ‘ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট’-এর গবেষকরা। মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান নটোকর্ড, যেটি কেবল ভ্রুণ অবস্থায় মানবদেহে পৃষ্ঠদেশ বরাবর থাকে ও পূর্ণাঙ্গ অবস্থায় রূপান্তরিত হয় মেরুদণ্ডে।

গবেষণাটি বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’-এ প্রকাশ পেয়েছে। এতে বিশদভাবে উঠে এসেছে মানবদেহের মেরুদণ্ডের বিকাশ এবং নিউরাল ও হাড়ের স্টেম কোষের বিষয়।

দণ্ডাকার এক ধরনের টিস্যু নটোকর্ড, যা দেহে ভ্রূণের বিকাশের সময় কাঠামোগত গাইড হিসাবে কাজ করে। একইসঙ্গে মেরুদণ্ড ও স্নায়ুতন্ত্রের জন্য টিস্যুও গঠন করে এটি।

এ গবেষণায় নটোকর্ডের গঠন ডিকোড করার জন্য মুরগির বিভিন্ন ভ্রূণ বিশ্লেষণ করেছেন গবেষকরা। যার ফলে তৈরি হয়েছে বিভিন্ন রাসায়নিক সংকেতের একটি সুনির্দিষ্ট ক্রম। আর এ বিষয়টিই মানবদেহের বিভিন্ন স্টেম কোষকে কাঠামো গঠনে সাহায্য করেছে।

এরই ফলে গঠিত হয়েছে এক থেকে দুই মিলিমিটার আকারের ছোট ‘ট্রাঙ্ক বা মেরুদণ্ডের মতো’ অঙ্গ। এ গবেষণার মাধ্যমে মেরুদণ্ডের জন্মগত ত্রুটি ও আন্তঃভার্টিব্রাল ডিস্কের অবস্থা নিয়ে আরও গবেষণার দ্বার খুলেছে বলে প্রতিবেদনে লিখেছে ‘সায়েন্স টেক ডেইলি’।

গবেষকরা বলছেন, মানবদেহের টিস্যুকে সংগঠিত করে এমন রাসায়নিক সংকেত পাঠানোর মাধ্যমে নটোকর্ডের সক্ষমতা প্রাকৃতিকভাবে বিকাশ করা যেতে পারে, যা মানুষের বেড়ে ওঠার সঙ্গে জড়িত বিভিন্ন রোগ বোঝার ক্ষেত্রে খুলে দেবে নতুন পথ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গবেষণাগারেই মানুষের মেরুদণ্ড বানালেন বিজ্ঞানীরা

আপডেট সময় ০৯:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪