ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নতুন বছরে অভিনয়ে ফিরবেন প্রভা

আকাশ বিনোদন ডেস্ক :

নাটকের অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে অভিনয়ে অঘোষিতভাবে বিরতি নিয়েছেন বলা যায়। দীর্ঘদিন ধরেই টিভি পর্দায় নেই তার উপস্থিতি। দেড় যুগেরও বেশি সময় শোবিজে কাজ করছেন এ অভিনেত্রী।

শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন কাজ অনেক কমিয়ে দিয়েছেন। সর্বশেষ চলতি বছরের শুরুতে একটি নাটকে অভিনয় করেছিলেন। এরপর আর নতুন নাটকে দেখা যায়নি তাকে। বর্তমানে তিনি অবস্থান করছেন আমেরিকায়।

সম্প্রতি জানিয়েছেন, নতুন বছরের শুরুর দিকে দেশে ফিরবেন। ফিরেই কাজে মনোযোগী হবেন। এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘অভিনয়ের প্রস্তাব অনেক আসে। কিন্তু গল্প ও চরিত্র ঠিকঠাক পছন্দ না হওয়ায় কাজ করিনি। অনেক সময় নিজের সঙ্গে আপোষ করতে পারি না। তারপরও দীর্ঘ একটা বিরতি হয়ে গেছে আমার। মাঝে মাঝে মনে হয় আবারও কাজ করতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি নতুন বছরে দেশে ফিরে নতুন করে কাজ শুরু করব।’

উল্লে­খ্য, আমেরিকায় একটি বিউটি পার্লার থেকে রূপসজ্জার ওপর কর্মশালা করেছেন প্রভা। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সনদপত্রও।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন বছরে অভিনয়ে ফিরবেন প্রভা

আপডেট সময় ০৭:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪