ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

বাজারে সবকিছুর দাম একসঙ্গে কখনোই কমে না : অর্থ উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করায় দেশের বাজারেও সব পণ্যের দাম একসঙ্গে কমে না।

বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বাজার এমন একটা বিষয়, যেখানে একটা জিনিসের দাম কমবে, একটা বাড়বে। তবে সরকার জনগণের জন্য কাজ করছে। আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করা যায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, দাম বাড়লে খবর হয় কিন্তু কমলে সেটা বলা হয় না।

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, আজকের বৈঠকে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক দ্রুত ছাপাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুমোদন দেয়া হয়েছে। জানুয়ারির মধ্যে হয়তো সব পাঠ্যবই দেয়া সম্ভব হবে না বলেও জানান তিনি।

বাজারে আলুর দাম কমানো চ্যালেঞ্জিং হচ্ছে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ঘন ঘন বৈঠক করে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত আমদানির অনুমোদন দেয়া হচ্ছে। বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, মসুর ডাল, তেল ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

বাজারে সবকিছুর দাম একসঙ্গে কখনোই কমে না : অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৫:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪