ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এখন যুদ্ধের মাধ্যম সমাবেশ বা মিছিল নয়, বরং’সাইবার যুদ্ধ: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনকার যুদ্ধ সমাবেশ-মিছিলের নয়, সাইবার যুদ্ধ। এজন্য তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

লন্ডন সফররত মির্জা ফখরুল মঙ্গলবার (১০ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপির সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম অব্যহত রেখেছে বিএনপি। আর রক্তপাত, প্রতিহিংসা নয়, সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব প্রবাসীদের।

তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে বলে ভারত সারাবিশ্বে অপপ্রচার চালিয়েছে। আমাদের এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই চালাতে হবে।

আওয়ামী লীগ ভয়ের রাজত্ব সৃষ্টি করেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অনেকে আশা ছেড়ে দিলেও বিএনপি কখনও বসে থাকেনি। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, নূন্যতম গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে আন্দোলন শুরু করেছিল বিএনপি। নতুন দেশ, নতুন স্বপ্নের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এখন যুদ্ধের মাধ্যম সমাবেশ বা মিছিল নয়, বরং’সাইবার যুদ্ধ: ফখরুল

আপডেট সময় ০৫:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪