ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়াহুর প্রত্যেক ব্যবহারকারীই হ্যাকের শিকার

অাকাশ আইসিটি ডেস্ক:

কয়েক বছর ধরে বেশ কয়েক বার সাইবার হামলার শিকার হয়েছিল ইয়াহু কর্পোরেশন। এই সাইবার হামলার ফলে ইয়াহুর সকল ব্যবহারকারীই হ্যাকিংয়ের শিকার হয়েছে। ২০১৩ সালে ইয়াহুর ৩০০ কোটি ব্যবহারকারী সাইবার হামলায় আক্রান্ত হয়েছিল। মঙ্গলবার ইয়াহু থেকে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

ইয়াহুর নিরাপত্তা বিভাগ গত মে মাসে জানায়, চার বছর আগের ওই সাইবার হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ফেডারেল ও বিভিন্ন অঙ্গরাজ্যের আদালতে ইয়াহুর বিরুদ্ধে কমপক্ষে ৪১টি মামলা হয়েছে। রয়টার্স এর দেয়া তথ্য অনুযায়ী, সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত কয়েকজন ইয়াহু ব্যবহারকারী পক্ষের আইনজীবী বলেন, ‘ফেডারেল আদালতের একজন বিচারপতি ইয়াহুর বিরুদ্ধে মামলা অব্যাহত রাখার অনুমতি দিয়েছেন এবং আমার মক্কেলদের দাবির সপক্ষে আরো তথ্য-প্রমাণ হাজির করতে বলেছেন।’ গত বছরের শেষের দিকে ইয়াহু আরো জানায়, ২০১৩ সালের সাইবার হামলায় তাদের শতকোটির বেশি গ্রাহকের তথ্য বেহাত হয়েছে।

২০১৩ সালে সাইবার হামলার কিছুদিন আগে মার্কিন ইন্টারনেট ও ওয়্যারলেস টেলিযোগাযোগ কোম্পানি ভেরাইজন কমিউনিকেশন্সের কাছে মূল ওয়েব ব্যবসা বিক্রিতে সম্মত হয়েছিল ইয়াহু। সে সময় উভয় প্রতিষ্ঠানের মধ্যে ৪৮০ কোটি ডলারের একটি অধিগ্রহণ চুক্তিও হয়। সাইবার হামলার একাধিক ঘটনা প্রকাশ হলেও ভেরাইজনের ইয়াহু অধিগ্রহণ বাধাগ্রস্ত হবে না, শুরুতে এমনটা বলা হলেও পরবর্তীতে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করে ক্রেতা প্রতিষ্ঠানটি। গত ফেব্রুয়ারি মাসে পূর্বনির্ধারিত মূল্যের চেয়ে ৩৫ কোটি ডলার ছাড়ে ইয়াহুর ইন্টারনেট ব্যবসা কিনতে সম্মত হয় ভেরাইজন। পরবর্তীতে ৪৪৮ কোটি ডলারে ইয়াহুর মূল ব্যবসা কিনে নেয় ভেরাইজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইয়াহুর প্রত্যেক ব্যবহারকারীই হ্যাকের শিকার

আপডেট সময় ১০:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭