ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিব্রতকর হারে সিরিজ খোয়াল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টিতে আইরিশদের সঙ্গে বাংলাদেশের পার্থক্যটা দৃশ্যমান হলো। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে তবু কিছুটা লড়াই করতে পেরেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে তো ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি স্বাগতিকরা। ৪৭ রানের হারে সিরিজে এখন ০-২ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।

সিলেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাট হাতে শুরু থেকেই টি-টোয়েন্টি ছন্দে খেলে সফরকারীরা। ওপেনার অ্যামি হান্টার এক হালি চারে করেন ২৩ রান। তিনে নেমে তিন চার এবং এক ছক্কায় ৩২ রান আসে ওরলা প্রেন্ডেরগাস্টের ব্যাটে।

তবে আইরিশদের একশ ছাড়ানো সংগ্রহ পেতে কার্যকরী ভূমিকা রাখেন লরা ডেলানি। ফাহিমা খাতুনের বলে ১৯তম ওভারে বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩৫ রান।

বাংলাদেশের পক্ষে সেরা বোলিং করেন স্পিনার নাহিদা আক্তার। ৪ ওভারের কোটা পূর্ণ করে ২০ রান খরচায় ২ উইকেট নেন তিনি। একটি করে উইকেট যায় জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুনের ঝুলিতে।

১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাড়গোড় বেরিয়ে আসে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের। ১১ ব্যাটারের মোটে তিনজন দুই অঙ্কের দেখা পান। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন আক্তার।

১৩ রানে তিন উইকেট শিকার করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন প্রেন্ডেরগাস্ট। দুটি করে উইকেট নেন আরলেন কেলি ও ডেলানি।

হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে আগামী ৯ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

বিব্রতকর হারে সিরিজ খোয়াল বাংলাদেশ

আপডেট সময় ০৫:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪